সোনার দাম এবার বাড়ল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। 

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর আগে, সবশেষ গত ২১ নভেম্বর সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি...
কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার পুনরায় পুরোপুরি সচল হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল রোববার সকালে ত্রুটি শনাক্তের পর তা সমাধান করতে সক্ষম হয়।
কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 
রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থায় বারবার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর...
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী...
মনে হচ্ছিল, এবার বুঝি হারটা ঠেকাতে পারবে না হানসি ফ্লিকের দল। কিন্তু সেই ধারণা উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ৫৭ থেকে ৬৭- এই ১১ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের জালে ৩ বার বল জড়ায় বার্সা। তাতে...
দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার রাতে তাকে গ্রপ্তার করা হয়।
লোডিং...

এলাকার খবর