শীত আসছে, যেভাবে খেয়াল রাখবেন ত্বকের

শীত আসলেই অনেকের ত্বকে দেখা দেয় নানা সমস্যা। এ সময়ে শুষ্কতা খুব সাধারণ একটি বিষয় হলেও, ত্বককে যেন নিয়ে যায় বিরক্তির পর্যায়ে। হেমন্তের মাঝামাঝি হলেও শীতের ঠান্ডা বেশ লাগতে শুরু করেছে। তাই এখনই শুরু করতে পারেন শীতের রূপচর্চা। 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

ঋতু পরিবর্তনের প্রভাব শুধুমাত্র শরীর আর মনের জন্য ভালো হলেও, ত্বককে করে তোলে নাজেহাল। সত্যি বলতে, ঋতু পরিবর্তনের প্রভাব ত্বকের উপরে একটু বেশি পড়ে। তাই তো শীত আসতে না আসতেই ত্বক হয়ে পড়ে শুষ্ক। ঠোঁট ফাটে আবার খসখসে হয়ে যায় ত্বক। 

দামি ক্রিম বা মেকআপ যাই করেন না কেন, কিছুতেই যেন মেলেনা ত্বকের মলিন ভাব। তাই এখন থেকেই নিতে হবে শীতের প্রস্তুতি। আর তাই দেরি না করে শুরু করে দিন ত্বক পরিচর্চা। এর জন্য প্রয়োজন নেই দামি ক্রিম বা পার্লারে যাওয়া। কিছু বিষয় মানলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর লাবণ্যময়।

ত্বককে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজারের কোনো বিকল্প নেই। ছবি: ফ্রিপিক

শুষ্কতা থেকে বাঁচাবে ময়শ্চারাইজার
শীতের মৌসুমে আপনার ত্বককে শুষ্কতা থেকে বাঁচতে হাইড্রেটেড রাখা খুবই জরুরি। আর সঠিকভাবে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজারের কোনো বিকল্প নেই। তাই এখন থেকেই মুখে মাখতে পারেন ফেসক্রিম। আর ফেস মাস্কে অবশ্যই সিরাম ব্যবহার করবেন। এমনকি রাতে ঘুমতে যাওয়ার আগেও মুখ পরিষ্কার করে মাখুন নাইটক্রিম।

পান করুন পর্যাপ্ত পরিমাণে পানি
পানি পানের ব্যপারে অনেকেই উদাসীন থাকেন। তবে শীতে ত্বককে ভালো রাখতে চাইলে নিয়ম করে পানি পান করতেই হবে। ত্বক ও শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন আপনাকে তিন লিটার পানি পান করতে হবে। চাইলে আপনি পানির চাহিদা ফলের জুস, হালকা লিকার চা, ডাল ও সুপ ইত্যাদিও পূরণ করতে পারেন। 

ত্বক ভালো রাখতে পানি পান করতেই হবে। ছবি: ফ্রিপিক

পরিষ্কার রাখুন রোমকূপ
শীতের এই সময়টাতে ত্বক পরিষ্কার রাখার বিকল্প নেই। ত্বকের প্রতিটি রোমকূপ পরিষ্কার না থাকলে নানা সমস্যা দেখা দিতে পারে। রোমকূপ পরিষ্কার রাখতে ফেসওয়ামের পাশাপাশি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন ফেসস্ক্রাব। আর সবশেষে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। বাজারের রাসায়নিকযুক্ত ফেসস্ক্রাবের বদলে মুসুর ডাল বাটা আপনার জন্য হতে পারে খুব ভালো একটি অপশন।

দূরে থাকুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে
সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করতেই হবে। না হলে ত্বক দ্রুত শুকিয়ে যেতে পারে। শুধু তাই নয়, ট্যান পড়ে ত্বক কালো হয়েও যেতে পারে। তাই হালকা রোদ হলেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার। বিশেষ করে যাঁরা কাজের জন্য বাইরে যান, তাঁদের সানস্ক্রিন লোশন ব্যবহার করা ত্বকের জন্য ভালো।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর