‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন জোভান-মেহজাবীন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী। নাট্যাঙ্গনে তারা ‘বেস্ট ফ্রেন্ড’। ব্যক্তিজীবনে তাদের প্রফেশনাল বন্ধুত্ব আছে বটে, তবে তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটক বানাতে গিয়ে।

আর সেই নাটকটি হলো ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন নাটকটি। তখন তুমুল জনপ্রিয়তা পায় সেটি। এরপর আরও দুটি নাটক বানান একই নামে। যেন প্রবীর গড়ে তোলেন নাটকের একটি সফল ট্রায়ো! তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এরমধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হলেন।

আশার কথা, লম্বা বিরতির পর ফের এক হলো এই সফল বেস্ট ফ্রেন্ড ট্রায়ো। ৭ নভেম্বর সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ঘোষণা দিয়েছে এই ত্রয়ীকে এক করার। নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও।

জোভান বললেন, ‘অনেক দিন পর এই ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।’

এদিকে মেহজাবীন তাদের এই ট্রায়ো প্রজেক্ট প্রসঙ্গে অনেকটাই বিস্তারিত ও স্মৃতিকাতর। তিনি বলেন, ‘‘আমার মনে হয় বেস্ট ফ্রেন্ড ২০১৮ সালে শুট করা হয়েছিল। এবং এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’’

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি) এটি দেখানোর ইচ্ছে।

বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর