সুর কেটে গেল সংসারে, বিচ্ছেদের পথে এআর রহমান

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:২৪ এএম

বিশ্বজোড়া খ্যাতি তাঁর। নানা সুরে ভাসিয়েছেন বিশ্ববাসীকে। তবে নিজের সংসার জীবনের সুরটা একটু সরে গেল যেন! বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান। তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী একটি ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠিয়েছেন। 

রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই ভাবনা। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সে বিবৃতি অনুযায়ী, রহমান এবং তাঁর স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তটি নেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই ইতি টানা। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পরই তাঁরা আলাদা হওয়ার কথা ভাবেন।

সে বিবৃতিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই উপসংহারে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’

সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাঁদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর