নতুন সিনেমায় ‘পরিচালক’ জোলি

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমা ‘মারিয়া’। যেখানে গ্রিক অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের ভূমিকায় রয়েছেন তিনি। এবার ভক্তদের জন্য আরও এক সুখবর। নতুন সিনেমায় নাম লেখালেন ‌‘ম্যালফিসেন্ট’খ্যাত জোলি।   

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনেত্রীর এই সিনেমার নাম ‘স্টিচেস’। পরিচালনা করছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর।

সিনেমাটিতে জোলিকে দেখা যাবে একজন পরিচালকের ভূমিকায়। গল্পের মূল পটভূমিজুড়ে রয়েছে প্যারিসের ফ্যাশন জগৎ। যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়।

স্টিচেস প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। আর পরিবেশকের দায়িত্বে থাকছে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।

জানা যায়, অ্যালিস উইনোকোরের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র এটি। ফরাসি-ইংরেজি—দুই ভাষাতেই দেখা যাবে। তবে শুটিং কবে থেকে শুরু হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জোলির সর্বশেষ চলচ্চিত্র ‘মারিয়া’। এর চিত্রনাট্য লেখেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। মূলত এটি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের বায়োপিক।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর