শখের বাগানে লাগাতে পারেন এই ৫ ফুল গাছ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

শীতে রঙিন রূপে সেজে ওঠে প্রকৃতি। সেই সঙ্গে সাজাতে পারেন আপনার শখের বাগানও। কিন্তু কী ফুল গাছ লাগাবেন সেটি নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। এতো চিন্তার কারণ নেই। আপনার শখের বাগান রঙিন করতে লাগাতে পারেন এই ৫ ফুল গাছ।

গাঁদা: শীতের ফুলের কথা চিন্তা করলেই সবার আগে মাথায় আসে গাঁদা ফুল। সবার কাছে পছন্দের একটি ফুল গাঁদা। উজ্জ্বল কমলা, হলুদ কিংবা লাল রঙের হয়ে থাকে এই ফুল। তাই আপনার শখের বাগানে লাগলে ছাদ বা বেলকনির চেহারাই পাল্টে যাবে। বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকলে এর পাতার রস দারুণ কাজ দেয়। এই গাছ রক্ষণাবেক্ষণেও তেমন কোনো ঝামেলা নেই।

চন্দ্রমল্লিকা: পুরো বাগানের ভোল পাল্টে দিতে চন্দ্রমল্লিকা যেন একাই একশো। রঙিন এবং উজ্জ্বল ফুল চন্দ্রমল্লিকা সৌন্দর্যে সবাইকে আকর্ষণ করে। বাগান, ঘর কিংবা ফুলদানিতে সাজিয়ে রাখতে এই ফুলের জুড়ি মেলা ভার। শীত কিংবা বসন্তকালেই এই ফুল বেশি দেখা যায়। এখন যেকোনো নার্সারিতেই পেয়ে যাবেন এই চন্দ্রমল্লিকা। গাছটির চারা কিনে এনে বাগানে লাগিয়ে রাখলেই কিছুদিন পরই মিলবে ফুল।

ডালিয়া: সৌন্দর্যের দিক থেকে চন্দ্রমল্লিকার থেকে একটুখানি এগিয়ে আছে ডালিয়া। আর শীতকাল যেন এই ফুলের জন্য একদম পারফেক্ট। তবে বাড়িতে কারো অ্যালার্জির সমস্যা থাকলে ডালিয়া গাছ না লাগানোই ভালো। লাল-গোলাপি এই ফুলটি আপনার বারান্দার বা ছাদের চেহারা পুরোপুরি ভাবে পাল্টে দেবে।

ক্যামেলিয়া: লাল, সাদা, গোলাপি রঙের হয়ে থাকে এই ফুল। দেখতে অনেকটাই গোলাপের মতো। সুন্দরী ক্যামেলিয়া ফুল বাগানে রাখলে বারবার আপনার তাকাতে ইচ্ছে করবে। কম রোদে এই ফুল ভালো হয়। তাই শীতকালই ফুলটির জন্য সেরা সময়। ক্যামেলিয়া গাছ একবার লাগালে বহুদিন পর্যন্ত ফুল দেয়।

পিটুনিয়া: উজ্জ্বল বেগুনি বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে পিটুনিয়া ফুল। শীতের শুরু থেকেই ফুল দেয় এই গাছ। বারান্দা কিংবা জানালায় এই গাছ রেখে বাইরে থেকে দেখলে ছবির মতো মনে হয়।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর