৫-৪-৩-২-১ পদ্ধতিতে গোছান বেড়াতে যাওয়ার স্যুটকেস  

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

যান্ত্রিক জীবনে ব্যস্ততার ভিড়ে সুযোগ পেলে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। গন্তব্য দূরে বা কাছে যেখানেই হোক, ভ্রমণের আগে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাগ গোছানো। কিন্তু অধিকাংশ ভ্রমণকারীই ভ্রমণের সময় ব্যাগে মাত্রাতিরিক্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন, যার অর্ধেকও তাঁরা ব্যবহার করেন না! 

ভ্রমণকালে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করা যেমন কষ্টসাধ্য, তেমনি এতে ভ্রমণটাও বিরক্তিকর হয়ে ওঠে। সপ্তাহখানেক ভ্রমণের ক্ষেত্রে  স্মার্ট প্যাকিংয়ের জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন।   

কে প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটি জানা যায় নি। তবে জেনেভা ভ্যান্ডারজাইল নামক এক ব্লগার এ নিয়ে একটি পোস্ট দেওয়ার পর তা তুমুল জনপ্রিয় হয়ে উঠে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে এখন এ পদ্ধতি নিয়ে প্রচুর টিপস এবং ভিডিও মিলবে। চলুন জেনে নেওয়া যাক ব্যাগ গোছানোর ৫-৪-৩-২-১ পদ্ধতি সম্পর্কে।     

৫টি জামা

পুরো ভ্রমণের জন্য বাছাই করে ৫টি জামা নিতে হবে। এই ৫ ধরনের মধ্যে বৈচিত্র থাকতে হবে। দিনের ঘোরাঘুরি, রাতের ডিনার, সমুদ্রসৈকতে উৎসব প্রভৃতির জামা থাকবে এই পাঁচটির মধ্যেই। থাকতে পারে একটি লং বা মিডি ড্রেস, দুইটি টপস, একটি কামিজ, এবং একটি কো-অর্ড। ছেলেদের ক্ষেত্রেও থাকতে পারে শার্ট, টিশার্ট, পাঞ্জাবি। 

৪ জোড়া প্যান্ট

ভ্রমণের জন্য নিতে পারেন ৪ জোড়া প্যান্ট, স্কার্ট বা ট্রাউজার। খেয়াল রাখবেন তা যেন ঢিলেঢালা হয় এবং স্টাইলের পাশাপাশি আরামও দেয়। ওয়াইড লেগ প্যান্ট বা ফ্লেয়ার প্যান্ট এখন তুমুল জনপ্রিয়। থাকতে পারে মম জিন্স আর পেনসিল স্কার্টও।  

গন্তব্য দূরে বা কাছে হোক, ভ্রমণের আগে অন্যতম বড় কাজ ব্যাগ গোছানো। ছবি: ফ্রিপিক

৩ জোড়া জুতা

তৃতীয় ধাপে থাকবে জুতা। ভ্রমণে অতিরিক্ত জুতা সঙ্গে নিয়ে যাওয়া সব সময়ই বুদ্ধিমানের কাজ, তবে জুতা জোড়া বাছাইয়ে খেয়াল রাখতে হবে তা যেন কোনোভাবেই ব্যাগকে অতিরিক্ত ভারি করে না তোলে। বাইরে পরে ঘুরে বেড়ানোর জন্য এক জোড়া স্নিকারস, এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল বা হাওয়াই চপ্পল, এবং এক জোড়া হিল জুতা নিতে পারেন। 

২টি আনুষঙ্গিক জিনিস

বেড়াতে গেলে বেল্ট, ঘড়ি, টুপি, সানগ্লাসের মতো অনুষঙ্গের দরকার পড়ে। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে এমন দুইটি বেছে নিন, যেগুলো ছাড়া বেড়াতে গেলে আপনার সমস্যা হবে।

১টি জরুরি জিনিস

এই ধাপে তালিকায় রাখুন একেবারেই প্রয়োজনীয় ১টি জিনিস। যেমন আপনার যদি সমুদ্রে সাঁতার বা স্নোরকেলিংয়ের পরিকল্পনা থাকে, তাহলে সাঁতারের পোশাক নিতে হবে। আবার যদি প্রচণ্ড গরমে ঘুরে কোনো ঐতিহাসিক স্থান দেখার ইচ্ছা থাকে, তাহলে বাসা থেকেই ব্যাগে ভরে ছাতা নিতে পারেন।   

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর