একা একা বেড়াতে গেলে যেসব বিষয় মাথায় রাখবেন

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

শীত মানেই ঘোরাঘুরির জন্য পার্ফেক্ট সময়। অনেকেই সারা বছরই অপেক্ষা করেন এই সময়টির জন্য। আর আপনি যদি সোলো ট্রাভেলার হয়ে থাকেন তবে তো কোনো কথাই নেই। ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বেড়িয়ে পড়লেই হয়। এমনটা কিন্তু একদম নয়! একা একা ভ্রমণে গেলে অনেকেটাই সামধানে থাকতে হয়। কোনো বিপদের আপদে পড়লে সব আপনাকেই সামলাতে হবে।

কোথাও একা একাই ঘুরতে যেতে চাইলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। শহরের মধ্যে ঘুরলে খুব একটা সমস্যায় পড়তে হয় না। তবে একটু অফবিট লোকেশনে গেলে, আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখতেই হবে। একা বেড়াতে গেলে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা রইল এই পর্বে।

সঠিক ডেস্টিনেশন বাছাই

দেশ বা বিদেশ যেকোনো জায়গাতেই আপনি একা বেড়াতে যেতেই পারেন। তবুও কিছু জায়গা রয়েছে, যেখানে একা যাওয়া সময় নিরাপদ নয়। আবার যদি ট্রেকিংযে যেতে চান, তবে সেখানে একা গেলে ঝুঁকি বাড়তে পারে। তাই সবার আগে ডেস্টিনেশন বাছাই করে নিন। যে জায়গাগুলোতে সোলো ট্রাভেলারদের জন্য নিরাপদ, সেই স্থানগুলো বেছে নিতে পারেন। তবে যদি অনেক সোলো ট্রাভেলার গ্রুপের সঙ্গে যান, তবে ভিন্ন কথা। ট্রেকিংয়ে গেলে গ্রুপে যাওয়ায় উত্তম।

প্ল্যান বানিয়ে নিন

ভ্রমণের জন্য প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কত দিনের জন্য যাচ্ছেন, কত টাকা খরচ করতে পারবেন আর কোথায় যাবেন সবকিছুই নিয়েই হবে পরিকল্পনা। আপনি ঘুরতে যাওয়ার আগে এই পরিকল্পনাগুলো করে নিন। এখন এই কাজটি অনেকটাই সহজ করে দিয়েছে চ্যাটজিপিটি বা জিমিনি। আপনার সব তথ্য দিলেই এসব এআই বট আপনাকে পুরো প্ল্যানটি সাজিয়ে দেবে। এছাড়াও ফেসবুকের ভ্রমণ সংক্রান্ত গ্রুপগুলো থেকেও পেয়ে যাবেন নানা তথ্য। সেগুলো ভালো করে যাচাই করে ট্রাভেল প্ল্যান তৈরি করুন।

বাজেট তৈরি করুন

যেখানেই বেড়াতে যান না কেন তার জন্য একটা বাজের তৈরি করা খুব জরুরি। বাজেট না বানিয়ে বেড়াতে গেলে আপনি যেকোনো সমস্যায় পড়তে পারেন। একা বেড়াতে গেলে প্রত্যেকেই চান যতটা কম খরচ করা যায়, এই কাজটাতে সাহায্য করবে সঠিক বাজেট। তাই বাজেট বানান সবার আগে। সেই অনুযায়ি টাকাপয়সা সাথে নিতে হবে।

কত টাকা নিবেন

টাকা নির্ভর করে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন তার উপর। অনেকে আবার মনে করতে পারেন এখন তো ক্যাশ লেস যুগ। তাই টাকা সঙ্গে নেওয়া মানে বাড়তি ঝামেলা। ধরুন আপনি কোনো একটা দেশে ঘুরতে যাওয়ার পর দেখলেন কার্ড কাজ করছে না। তখন কী করবেন? আর আপনার রোমিং সুবিধা চালু না থাকলে ব্যাংকে ফোন করেও সুবিধা করতে পারবেন না। অথবা দেশেই এমন এক জায়গাতে গেলেন যেখানে রকেট বা বিকাশ পাচ্ছেন না। তখন ঐ টাকার কোনো মূল্য থাকবে না। তাই কোনো জায়গাতে যাওয়ার আগে যেনে নিন সেখানে সাভিসগুলো আছে কিনা। 

প্রয়োজনীয় জিনিস

ভ্রমণে কী কী জিনিস নিবেন আগে তার একটি লিস্ট করে রাখুন। সেই অনুযায়ি গুছিয়ে নিন ব্যাগ। তা না হলে দেখবেন ঠিক কিছু না কিছু মিস হয়েই গিয়েছে। তবে এক ঘুরতে গেলে সঙ্গে অবশ্যই ওষুধ নেবেন। জ্বর, গ্যাস, মাথা ব্যথা, পেট খারাপর ওষুধ, পেইনকিলার, অ্যান্টিসেপটিক ক্রিম, ইলেক্ট্রোলাইট পাউডার সঙ্গে নিতেই হবে। ফোন ছাড়া নিশ্চয় এক পাও চলা যায় না। আবার বেড়াতে গেলে ক্যামেরাও সঙ্গী হয়। তাই ব্যাটারি ব্যাকআপ সঙ্গে রাখা ভালো। পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলবেন না। এ ছাড়া হেড টর্চ, রেইনকোট বা পঞ্চু, সানগ্লাস, সানস্ক্রিন, টুপি, ময়েশ্চারাইজ়ার, লিপ বামের মতো জিনিসপত্রও সঙ্গে নিন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর