২৪’র শহীদদের জন্য বিনা পারিশ্রমিকে গাইতে আসছেন রাহাত ফতেহ আলী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অসংখ্যজন। তাদের পরিবারের সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’। নাম রাখা হয়েছে ‘ইকোস অব রেভ্যুলিউশন’। যেখানে গাইতে আসবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টে সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবে। আয়োজকরা জানান, বিনা পারিশ্রমিকে এটিতে গাইবেন রাহাত ফতেহ আলী খান।

কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিটস অব জুলাই। সংবাদ সম্মেলনে আয়োজকরা। ছবি: সংগৃহীত

এতে লিখিত বক্তব্য প্রদান করেন স্পিরিটস অব জুলাই’র সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।’’

গত ১২ নভেম্বর স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

কনসার্টের মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাঁর সঙ্গে স্পিরিটস অব জুলাই-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, অর্থাৎ তাঁর পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’

এ ছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নান গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে উল্লেখ করা হয়।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর