খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ ৪ ঘণ্টা পর স্বাভাবিক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের পর ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের পরিস্থিতি। হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, রাজীব পরিবহন বন্ধ ও আগামীকাল সকাল ১০টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। 

এসময় ছাত্রবিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত জানান, ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা হয়েছে। প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্র আহত হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে দৃশ্যমান কিছু না হলে ছাত্ররা আবার আন্দোলনে নামবে। 

বুধবার গোপালগঞ্জ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রাজীব পরিবহনে খুলনায় আসছিল। এসময় বাসের সিট নিয়ে হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওই শিক্ষার্থীকে মারধর করে বাসের হেলপাররা। 

এ ঘটনা শুনে পরবর্তীতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র ও শিক্ষকরা এলে বাস শ্রমিকরা ছাত্রদের মারধর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। 

এসময় বাস শ্রমিক ও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাস ও কাউন্টার। 

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্রদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ হলেও এখন বাস চলাচল শুরু হয়েছে।’ 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করেছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (র.) মাজারের দীঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। ৩ দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি...
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর