যাঁর শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি অলিম্পিকে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

ফিটনেস মডেল হওয়ার স্বপ্ন দেখতেন ট্রেসি, নিজেকে তৈরিও করছিলেন সেভাবে। কিন্তু একটি আঘাতে বদলে যায় সবকিছু।

সম্প্রতি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানেই নাম এসেছে মার্কিন তীরন্দাজ ট্রেসি অটোর।

চলতি বছর ট্রেসি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের হয়ে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক গেমসে অংশ নেন। শারীরিক অক্ষমতার কারণে হাতের পরিবর্তে মুখ ব্যবহার করে তীর ছোঁড়েন তিনি।

২০১৯ সালে হামলার শিকার হওয়ার পর থেকে ট্রেসি অটোর পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম নিজের জীবনের লড়াইয়ের কথা বলতে গিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রেসি অটোর বলেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে প্যারাঅলিম্পিকের আসর পর্যন্ত যাওয়াটা ছিল এক অদ্ভুত যাত্রা! আমি আমার নিজেকে এবং দলের সবাইকে নিয়ে অত্যন্ত সম্মানিত।’

ট্রেসির গল্প জানতে হলে ফিরে যেতে হবে ২০১৯ সালে। সে বছরের সেপ্টেম্বরে প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন তিনি। মাত্র এক মাস আগেই নিজ বাড়িতে সেই প্রেমিকের হামলার শিকার হয়েছিলেন ট্রেসি। পুলিশ ধরেও নিয়ে গিয়েছিল ছেলেটিকে।

এই ঘটনার পর ট্রেসি নিজের জীবন নতুন করে গোছাতে শুরু করেন। তাঁর জীবনে আসে নতুন বসন্ত।

ইনজুরির জন্য আর কখনোই আগের মতো ফিট হতে পারবেন না তিনি। পারবেন না আর দশটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক কোনো চাকরি করতে। কিন্তু অলস বসে থাকতে চান নি ট্রেসি।

২০২১ সালের মার্চে ট্রেসি নতুন করে আশায় বুক বাঁধেন। হুট করেই একদিন মনে হলো আর্চারির কথা। সৌভাগ্যক্রমে তাঁদের এলাকাতেই ছিল বিশেষায়িত আর্চারি কোর্স শেখার ব্যবস্থা।

ট্রেসি অটোর জন্য বিশেষভাবে হারনেস নির্মাণ করা হলো। প্রথম প্রথম ডান কাঁধ থেকেই তীর ছুঁড়তেন ট্রেসি, কিন্তু এখন মুখের মাধ্যমে করেন। হ্যাট, গ্লাভস সব কিছুই আলাদাভাবে নকশা করে হয়েছে তাঁর ব্যবহারোপযোগী করে।

জীবনে ছোঁড়া প্রথম তীরটিই লক্ষ্যবস্তুতে গিয়ে বিঁধে ট্রেসির। তখনই ট্রেসি বুঝে গিয়েছিলেন যে, এটি হতে যাচ্ছে তাঁর গন্তব্য।

নানান টুর্নামেন্ট শেষে একমাত্র নারী মার্কিন তীরন্দাজ হিসেবে স্বপ্নের প্যারালিম্পিকে নিজের অংশগ্রহণ নিশ্চিত করেছেন এই অ্যাথলেট।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রেসি বলেন, ‘বিচ্ছেদের পর সাবেক প্রেমিককে আমি বাসা থেকে বের করে দেই। এরপর আমার বাসার সব লকও বদলে দেই। একটা সময়ের পর রিকির সঙ্গে পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।’

এরপরই আসে ২০১৯ সালের ২৪ অক্টোবর, অভিশপ্ত সে রাত থেকেই এই অ্যাথলেটের পুরোটা জীবন এলোমেলো হয়ে যায়। সেদিনের নিজের জীবনের দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ট্রেসি বলেন, ‘সেদিন বাড়ি ফিরেই আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বিকট এক শব্দে ঘুম ভেঙে যায় আমার। মুখের ওপর ফ্ল্যাশলাইটের আলোয় চমকে উঠি। গলার স্বরে বুঝতে পারি, ঘরে উপস্থিত সাবেক সেই প্রেমিক।’

সেদিনের ভয়াবহ আক্রমণ এবং যৌন নির্যাতনের ফলে ট্রেসি অটোর শরীরের নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে যায়, হারাতে হয় বাম চোখের দৃষ্টিশক্তি। আঘাত শুকিয়ে এলেও ট্রেসিকে এর মূল্য দিতে হবে মৃত্যুর আগ পর্যন্ত।  রিকিকেও দুইবার গুলি করা হয়, পিঠে ছুরিকাঘাত করা হয়।

আদালতের নির্দেশে ৪০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন ট্রেসিদের ওপর আক্রমণকারী সেই ব্যক্তি।

দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ট্রেসি বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে শুধু একটি হুইলচেয়ার চোখে পড়বে, কিন্তু আমার ভেতরের সব দুমড়ে-মুচড়ে গেছে! আমার শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে। যেহেতু তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেহেতু আমার শরীরে এখন আর স্বাভাবিকভাবে ঘাম উৎপন্ন হয় না!’

আগামী বছরের জানুয়ারিতে সন্তানের মুখ দেখার জন্য দিন গুনছেন ট্রেসি অটো এবং রিকি রিসেল। ছবি: ইনস্টাগ্রাম যেকোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক করতে পারি, এমনকি মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এমনি মনে করেন ট্রেসি। তিনি বলেন, ‘আমি যখন রোদে বসে থাকি, কিংবা তীর চালানোর প্রশিক্ষণ নেই, তখন আমার শরীরের তাপ অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। দ্রুত এমন কোনো ব্যবস্থা নিতে হয় যেন অতিরিক্ত তাপে আমার হিটস্ট্রোক না হয়ে যায়। শরীরের নিচের অংশের সঙ্গে আমার মস্তিষ্কের কোনো সংযোগ না থাকায় সেখানে কোনো সমস্যার হলেও তা বোঝার বা অনুভব করার সক্ষমতা আমার নেই।’

তবে কোনো শারীরিক জটিলতাই ট্রেসির মা হওয়ার পথে বাধা হতে পারে নি। আগামী বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তানের মুখ দেখার জন্য দিন গুনছেন ট্রেসি অটো এবং রিকি রিসেল।

বর্তমানে নিজের অভিজ্ঞতার আলোকে পারিবারিক সহিংসতার শিকার নারীদের পক্ষে অ্যাডভোকেসি করছেন ট্রেসি। তিনি বলেন, ‘আমি সব সময়ই পৃথিবীর জন্য কিছু করতে চেয়েছি; চেয়েছি আলো হয়ে উঠতে। চারপাশ ক্ষত–বিক্ষত হয়ে উঠেছে অন্ধকার আর ঘৃণায়; চুপচাপ হাত গুটিয়ে বসে থেকে আমি একে প্রচ্ছন্ন সমর্থন দিতে পারি না’।

তথ্যসূত্র: বিবিসি

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর