দাওয়াতে সেজে উঠুন তারকাদের মতো 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

শীত আসতে না আসতেই শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানের মৌসুম। যেহেতু সবাই এসব অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখতে চান, ফলে দাওয়াতের সাজপোশাক নিয়ে চলে নানান পরিকল্পনা। কেউ চান চলতি ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী সাজ, আবার কারও পছন্দ নিজেকে ঐতিহ্যবাহী পোশাকে তুলে ধরা।

এ সময় বিভিন্ন পার্টি, অনুষ্ঠান আর বিয়ের দাওয়াতে সাজের অনুপ্রেরণা হতে পারে বলিউড অভিনেত্রীদের সাম্প্রতিক কিছু লুক। 

ফ্লোরাল প্রিন্টেড শাড়ি

শাড়ির সঙ্গে আলিয়া পরেন ভি কাট গলার থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ। ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম থেকে

আলিয়ার পরা সব্যসাচীর এই সাদা শাড়ির পুরো জমিন জুড়ে ছিল মাল্টি-কালারড ফ্লোরাল প্রিন্টের নকশা। শাড়ির সঙ্গে আলিয়া পরেন ভি কাট গলার থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ। গলায় ছিল মুক্তার পাতলা চোকার। দিনের দাওয়াতে অভিজাত লুক এনে দেবে এমন সাজ।

জ্যাকেট-স্টাইল কুর্তা

ডিজাইনার কুর্তায় অভিজাত নবাববাড়ির এই বধূ। ছবি: কারিনা কাপুরের ইন্সটাগ্রাম থেকে

সুতি আর সিল্কের জ্যাকেট-স্টাইল কুর্তায় কারিনা কাপুর খানকে ঠিক নবাববাড়ির বধূই লেগেছে। গোটাপাত্তি, লাল পাইপিং আর ফিতা বোনা সাদা ঐতিহ্যবাহী ঘরানার কুর্তাটির নকশাকার ইকবাল হুসাইন। জরি দোপাট্টা, জমকালো নেকলেস, হাতের বালা আর স্টেটমেন্ট আংটিতে কারিনার এই সাজ অনুকরণ করা যেতে পারে রিসেপশন বা এনগেজমেন্ট পার্টিতে। 

মনোক্রোম শাড়ি, কনট্রাস্ট বেল্ট

মনোক্রোমিক ফ্যাশনের অনুসারীরা দাওয়াতে শ্রদ্ধার সাজে সেজে উঠতে পারেন। ছবি: শ্রদ্ধা কাপুরের ইন্সটাগ্রাম থেকে

সৌদির রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রদ্ধা কাপুর তাক লাগিয়েছেন এই শকিং পিঙ্ক শাড়িতে। একেবারেই সাধারণ লুকটির গেইমচেঞ্জার ছিল কোমরের চওড়া বাদামি বেল্ট। গলার সিঙ্গেল-স্ট্রিং নেকলেসটা দারুণ মানিয়ে গেছে স্ট্র্যাপলেস সুইটহার্ট নেকলাইনের ব্লাউজের সঙ্গে। মনোক্রোমিক ফ্যাশনের অনুসারীরা চোখ বুজে দাওয়াতে শ্রদ্ধার সাজে সেজে উঠতে পারেন।

জারদৌসি-কারচুপিতে অভিজাত 

পুরো শাড়িতে ছিল সূক্ষ্ম জারদৌসির কাজ। ছবি: খুশি কাপুরের ইন্সটাগ্রাম থেকে

জমকালো সাজপোশাক ছাড়া যাদের বিয়ের সাজ জমে ওঠে না, তাদের জন্য খুশি কাপুরের এই লুক। পুরো শাড়িতে ছিল আলাদা আলাদা একেকটি রঙের প্যানেল আর তাতে সূক্ষ্ম জারদৌসির কাজ। এক কথায় তরুণ তাহিলানির নকশা করা শাড়িটিকে বলা যায় ‘টাইমলেস মাস্টারপিস’। টাসেল যুক্ত ব্লাউজ আর ম্যাচিং নকশার গয়নায় বেস্টফ্রেন্ডের বিয়েতে কিন্তু বেশ লাগছিল ‘আর্চিজ’ অভিনেত্রীকে।  

তথ্যসূত্র: পিংকভিলা  

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর