যে কারণে আবারও কর্মী ছাঁটাই করছে গুগল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই যেন থামছেই না। আর এই প্রতিযোগিতায় একেবারে সামনের সারিতেই রয়েছে গুগল। চলতি বছরেই বেশ ক’বার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এবার আরও ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। নির্দিষ্ট করে বললে ব্যবস্থাপনা পর্যায়ের ১০ শতাংশ কর্মী এবার চাকরি হারাতে চলেছেন গুগলে।

মূলত ম্যানেজমেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পর্যায়ের ১০ শতাংশ পদ-ই হ্রাস করতে চলেছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটির আভ্যন্তরীণ এক সভায় এমন ঘোষণা দিয়েছেন সিইও সুন্দর পিচাই। বিষয় সংশ্লিষ্ট দু’জন ব্যক্তির বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানাচ্ছে, গুগলের বৃহত্তর সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকারের সাথে কর্মীদের অপারেশনাল দক্ষতা ও সক্ষমতাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলাই এখানে মূল উদ্দেশ্য। 

বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদন আরও বলছে, নিজেদের মানবসম্পদকে সুবিন্যস্ত ও সুসংগঠিত করতে গুগলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির দিকেই ইঙ্গিত করছে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। 

গুগলের এই সভায় পিচাই বলেছেন যে, বিগত কয়েক বছর ধরেই তাঁর প্রতিষ্ঠান নিজেদের অপারেশন সুবিন্যস্ত করতে ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। ঠিক একই কারণে গুগল এবার ব্যবস্থাপক, পরিচালক ও সহ-সভাপতি পর্যায়ের ১০ শতাংশ পদ বিলোপ করতে যাচ্ছে বলে সভায় জানিয়েছেন পিচাই।

গুগলের এমন সিদ্ধান্তের পেছনে ব্যয় সংকোচনও অনুঘটক হিসেবে কাজ করেছে। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে ব্যয় কমানোর প্রচেষ্টা যথেষ্ট বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবেই প্রতীয়মান হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গবেষণায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে গুগল, কিন্তু সে অনুযায়ী আয় জেনারেট করতে পারেনি। 

ফলে গুগল জেমিনি যতই সফল হোক না কেন, শেয়ারহোল্ডারদের সন্তুষ্ট করতে, তাদের মন রাখতে অর্থনৈতিক সাফল্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তাঁদের সামনে। এই প্রেক্ষাপটে, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অটোমেট করার অভিপ্রায় থেকেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে গুগল। 

সভায় গুগলের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির কথা উল্লেখ করেন সুন্দর পিচাই। প্রতিষ্ঠানের মূল্যবোধকে ‘গুগলিনেস’ বলে অ্যাখ্যা দিয়ে তিনি এর পুনর্মূল্যায়নের বিষয়টিকেও গুরুত্বের সাথে তুলে ধরেন। আজকের পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ ও এআই-এর মতো উদীয়মান প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে সময় সময় প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সংস্কৃতিতে প্রয়োজনীয় পরিবর্তনের পক্ষে মত দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর প্রযুক্তি বিশ্বে ৫৩৯টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। কর্মী ছাঁটাই করা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে অ্যামাজন, ফেসবুক ও অ্যাপলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানও।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর