যে কারণে মেটা’র কর্মী ছাঁটাই

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

আমেরিকার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা সম্প্রতি কর্মী ছাঁটাই করা শুরু করেছে। এরই মধ্যে রিয়ালিটি ল্যাবস, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ মেটার মালিকানাধীন বেশ কয়েকটি প্ল্যাটফর্মে কর্মী ছাঁটাই করা হয়েছে। তবে গণছাঁটাই নয় বরং প্রতিষ্ঠানের কয়েকটি বিভাগে দল পুনর্গঠনের অংশ হিসেবেই মেটা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ অ্যাখ্যা দেওয়ার পরই মেটা কর্মী ছাঁটাই করতে শুরু করল। বিষয়টি কতটা কাকতালীয় আর কতটা পরিকল্পিত সেটা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায়।

ছাঁটাইকৃত বেশ কয়েকজন কর্মী ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন। মেটার থ্রেড টিম থেকে চাকরীচ্যুত জেন মানচুন ওং নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে চাকরি হারানোর কথা জানিয়েছেন।

কর্মী ছাঁটাই নিয়ে মেটার তরফ থেকে শেয়ার করা এক বিবৃতিতে মুখপাত্র ডেভ আর্নল্ড বলেছেন, ‘বর্তমানে মেটার কয়েটি দলে পরিবর্তন করা হচ্ছে যাতে করে এর মানব সম্পদ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য ও অবস্থানগত কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।’ 

তিনি আরও বলেন, এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানের কয়েকটি দলকে ভিন্ন লোকেশনে স্থানান্তরিত করা হতে পারে, আবার কিছু কর্মীকে নতুন ভূমিকায় নিয়োগ দেওয়া হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো একটি পদ-ই বিলুপ্ত হয়ে যায় তখন আমরা ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করে দেওয়ার যথাযথ চেষ্টা করি। 

চলতি বছরের শুরুতে মেটার রিয়েলিটি ল্যাবস বিভাগেও সামান্য কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। উল্লেখ্য, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) বিষয়ক গবেষণা ও পণ্য তৈরি নিয়ে কাজ করে থাকে রিয়েলিটি ল্যাবস।

তবে মেটায় সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের রেকর্ড ২০২২ সালে। সেবছর মেটার ১১ হাজার কর্মী চাকরীচ্যুত হয়। কোভিড মহামারীর পর পরই মেটা অতিআশাবাদী হয়ে প্রচুর কর্মী নিয়োগ করে। কিন্তু প্রবৃদ্ধি আশানুরূপ না হওয়ায় কর্মী ছাঁটাইয়ের পথে যেতে বাধ্য হয়।

তবে মেটার সাম্প্রতিক কর্মী ছাঁটাই কতদিন অব্যাহত থাকবে, আর কত জন চাকরি হারাবে সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: দ্য ভার্জ 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর