দাওয়াতে সাজুন জমকালো বেনারসিতে 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পিএম

বাঙালি নারীদের বড় সাধের শাড়ি বেনারসি। আভিজাত্যের সঙ্গে মিশে আছে এই শাড়ির নাম। বছরের বেশিরভাগ সময় আলমারিতে যত্ন করে তোলা থাকলেও শীতের এই দাওয়াতের মৌসুমে ভাঁজ খুলে অন্তত একটিবার বেনারসিতে সেজে উঠতে পারেন।

শীতে বিভিন্ন পার্টি, অনুষ্ঠান আর বিয়ের দাওয়াতে জমকালো বেনারসি শাড়িতে সাজের অনুপ্রেরণা হতে পারে বলিউড অভিনেত্রীদের বিভিন্ন লুক। 

কারিনা কাপুর খান

ছবি কারিনা কাপুরের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

ঐতিহ্যবাহী শাড়িতেও যে ফিউশন সম্ভব, সেটিই দেখিয়েছেন নবাবপত্নী কারিনা। অফ-শোল্ডার নেকলাইনের ব্লাউজ আর কুচি-আঁচলের ভিন্নতা সত্ত্বেও কারিনা একটি ভিন্টেজ প্লিটেড শাড়ি লুক তৈরি করতে সক্ষম হয়েছেন।

ম্রুনাল ঠাকুর

ছবি ম্রুনাল ঠাকুরের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী তিনি। পুঁই রঙের বেনারসির সঙ্গে মিলিয়ে পড়েছেন স্লিভলেস ব্লাউজ। বড় ঝুমকা, কুন্দনের মাল্টিকালারড চুড়ি, আর খোঁপার গাজরাতেই তাঁর ছিমছাম অথচ মোহনীয় লুক।

দীপিকা পাড়ুকোন

ছবি দীপিকা পাড়ুকোনের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

সব্যসাচী মুখার্জীর নকশা করা সোনালি সুতায় রয়েল ব্লু রঙের এই শাড়িতে দীপিকা যেন রানি লাগছিল! গোল গলার সাধারণ ফুলস্লিভ ব্লাউজ আর সোনার গহনা পরেছিলেন বলিউড ডিভা, সাজেও ছিল না ফ্যাশনধর্মী বা নায়িকাসুলভ কোনো নিরীক্ষা।

মাধুরী দীক্ষিত

ছবি মাধুরী দীক্ষিতের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

৫৭ বছর বয়সেও দারুণ গ্ল্যামারাস মাধুরী দীক্ষিত। যেমন ফিটনেস তেমন তাঁর সাজ। মাধুরীর এই গাঢ় সবুজ রঙের শাড়িতে ছিল সোনালি বুটির কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে স্বর্ণের গয়না, গলার পাতলা হার, কপালের ছোট টিপ, আর খোঁপায় জড়ানো ফুল- সবাই মুগ্ধ ‘ধাক ধাক’ গার্লের সাদামাটা সাজেই।  

তথ্যসূত্র: পিংকভিলা

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর