বুধবার (১ জানুয়ারি) রাতে অভিনেত্রী অঞ্জনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
পাশাপাশি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেটা পার হলেও অঞ্জনার শারীরিক অবস্থা নিয়ে আশার আলো দেখছেন না চিকিৎসকরা। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন অঞ্জনার সন্তান নিশাত রহমান মনি।
তিনি বলেন, ‘চিকিৎসকরা কোনোই আশার আলো দেখতে পারছেন না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলেছেন।’
শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। রক্তে সংক্রমণ ও ফুসফুসসহ নানা অর্গানে জটিলতা শুরু হয়েছে।’
জানা যায়, ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন অঞ্জনা। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। গত আট দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।


পাকিস্তানের মাল্টিপ্লেক্সগুলোতে রাজ-বুবলীর সিনেমা
