খিটখিটে সহকর্মীকে সামলাবেন যেভাবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

কর্মজীবী মানুষেরা যতটা সময় বাড়িতে কাটান, তার চেয়ে অনেক বেশি সময় কাটিয়ে থাকেন অফিসে। পরিবারে যেমন সব সদস্য একরকম হন না, অফিসের সব সহকর্মীও ভিন্ন ধারার হবেন সেটাই স্বাভাবিক।

সহকর্মীদের কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারও সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার প্রায় সব অফিসেই এমন দুয়েকজন থাকেন, যাদের সঙ্গে সবারই ঝামেলা বেধে থাকে! এরা সাধারণত খিটখিটে মেজাজের হয়ে থাকেন এবং প্রায়ই অন্যদের মানসিক উদ্বেগের কারণ হন। এরা ছোটখাটো বিষয়েও জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়।

এমন সহকর্মীদের উপস্থিতিতে কাজের পরিবেশ যেমন নষ্ট হয়, ব্যক্তিজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতি সামলাতে তাই উদ্যোগী হন নিজেই।

মেপে কথা বলুন

খিটখিটে বা বিরক্তিকর সহকর্মীর সঙ্গে যত কম যোগাযোগ করবেন ততোই ভালো। যতটুকু কথা বলবেন, মেপে বলুন। সবচেয়ে ভালো হয় কাজের কথা ব্যতীত অন্য কোনো আলোচনা না করা। তবে আপনি যে তাঁকে এড়িয়ে যাচ্ছেন, সেটি যেন তিনি বুঝতে না পারেন। নইলে আপনার জন্য সত্যিই ঝড় অপেক্ষা করছে!

ছোটখাটো বিষয়েও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এরা। ছবি: ফ্রিপিক

প্রতিক্রিয়া হবে সীমিত

মাঝেমধ্যেই এমন পরিস্থিতি তৈরি হবে, যখন আপনি তাকে মুখে মুখে জবাব দিয়ে ফেলবেন! কিন্তু এতে অবস্থা আরও জটিল আকার ধারণ করবে। তার উদ্ধত ব্যবহার যদি একেবারেই সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন নিজে থেকে সরে আসুন। ঠান্ডা মাথায় চিন্তা করুন, লম্বা শ্বাস নিন। যতবার তিনি আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন, বা মেজাজ দেখাবেন, আপনি ততোবারই ভদ্রভাবে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। 

প্রফেশনাল আচরণ বজায় রাখুন

কর্মস্থলে আপনার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আপনার কাজ। দিনের শুরুতেই কাজের তালিকা বানিয়ে নিন। কী কী কাজ করছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন। নিজের কাজ নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। দেখবেন অন্য কারও আচরণ আপনার কাছে পাত্তাই পাবে না।

এইচআরের কাছে রিপোর্ট 

সব ধরণের প্রচেষ্টার পরেও যদি দেখেন খিটখিটে সহকর্মীর ঔদ্ধত্যের সঙ্গে মানিয়ে নেয়া যাচ্ছে না এবং সাধারণ অফিসিয়াল কথা বলতে গেলেও আপনাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে তাহলে যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হন। সহকর্মী হিসেবে তিনি যদি আপনাকে প্রাপ্য সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনে সক্ষম না হোন, তাহলে এইচআর তথা মানবসম্পদ বিভাগের কাছে আপনার অভিযোগ পেশ করুন। বাকি ব্যবস্থা তাঁরাই গ্রহণ করবেন। 

তথ্যসূত্র: বেটার আপ 

দিনের অনেকটা সময় কাটে অফিস। বিকেল হতে না হতেই ত্বক শুষ্ক আর ক্লান্ত লাগে? অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার অফিসের বাতাসই। আধুনিক বেশির ভাগ অফিসই এখন পুরোপুরি...
দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর