হেয়ার স্ট্রেইটনার ব্যবহারে ৫ ভুল 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

চুল স্ট্রেইট বা সোজা রাখতে অনেকেই হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করে থাকেন। স্ট্রেইট করা চুল দেখতে সুন্দর লাগে। সেই সঙ্গে চুলের একটা চকচকে ভাবও বজায় থাকে। এই চুলের সঙ্গে শাড়ি, জিন্স, স্কার্ট, সবই মানিয়ে যায়। ফলে কোথাও যাওয়ার আগে আলাদা করে স্টাইল নিয়ে ভাবতে হয় না।

কিন্তু এই যন্ত্রটি ব্যবহারের সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। এতে চুল সোজা হয় ঠিকই, কিন্তু এর ভুল ব্যবহার চুলের ক্ষতিও করে। জেনে নিন হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের পাঁচটি ভুল সম্পর্কে। 

হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার না করা 

হেয়ার স্ট্রেইটনারের তাপ চুলের ফলিকল নষ্ট করে দেয়। এতে চুল ভেতর থেকে ভঙ্গুর হয়ে পড়ে। তাই অবশ্যই হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের আগে হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করা উচিত।

সঠিক তাপমাত্রা নির্বাচন না করা

দ্রুত স্ট্রেইট করতে অনেকেই বেশি তাপমাত্রায় হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন। কিন্তু চুলের জন্য আদর্শ তাপমাত্রা নির্বাচন করা খুব দরকার। স্ট্রেইটনারটি চুলের একেবারে আগা পর্যন্ত টানুন। তারপর চুল স্পর্শ করে দেখুন তাপমাত্রা ত্বকের জন্য সহনশীল কি না। যদি অনেক গরম লাগে তবে বুঝবেন এই তাপমাত্রা চুলের জন্য ক্ষতিকর।

চুল সম্পূর্ণভাবে শুকালে তবেই স্ট্রেইটনার ব্যবহার করুন। ছবি: ফ্রিপিক

ভেজা চুলে ব্যবহার

সরাসরি ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার না করাই ভালো। চুল সম্পূর্ণভাবে শুকালে তবেই স্ট্রেইটনার ব্যবহার করুন। অফিস বা ক্লাসে যাওয়ার সময় তাড়াহুড়াতে অনেকে ভেজা চুলেই স্ট্রেইটনার চালিয়ে দেন। ভেজা চুল বেশি তাপ ধরে রাখে এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দেয়। এতে ক্ষতি হয় সবচেয়ে বেশি।     

একই স্থানে বারবার আয়রন করা

চুলের একই অংশে আমরা বারবার স্ট্রেইটনার ব্যবহার করতে থাকি। কিন্তু যদি দ্বিতীয়বার স্ট্রেইটনার টানার পরও কাঙ্ক্ষিত ফল না আসে, সেক্ষেত্রে চুল ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। উষ্ণ চুলে যতবারই হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করা হোক না কেন, চুলের স্টাইল সুন্দর হবে না। তাই একই স্থানে বারবার আয়রন না করে চুল ঠান্ডা হওয়ার জন্য সময় দেওয়া উচিত। 

চুলের সঠিক যত্ন না নেয়া 

নিয়মিত স্ট্রেইটনারের ব্যবহার চুলকে রুক্ষ করে দিতে পারে। যন্ত্রটি ব্যবহারের পর চুলের যত্নে তাই অবশ্যই মাস্ক, সেরাম, কন্ডিশনার সঠিকভাবে লাগাতে হবে। ময়েশ্চারাইজিং মাস্ক বা কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। এগুলোর ব্যবহারে চুল রুক্ষ হবে না, আগাও ফাটবে না।  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর