কাঠের আসবাবে ঘুণ ধরেছে? জেনে নিন সমাধান  

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম

অনেকের বাড়িতে এখনও শাল, সেগুন বা মেহগনি কাঠের তৈরি বনেদি নকশার খাট, আলমারি এবং ড্রেসিং টেবিল দেখা যায়। পুরনো দিনের এসব কাঠের আসবাবের আভিজাত্যই আলাদা। এসব আসবাব যেমন বাড়ির বাসিন্দাদের রুচির পরিচয় দেয়, তেমনি সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি।

শখের কাঠের আসবাবের দফারফা করতে সক্ষম ঘুণপোকা। এক বিশেষ ধরনের কাঠপোকা কাঠের গায়ে ডিম পাড়ে। সেখান থেকেই কাঠের ভিতরে লার্ভা বড় হতে থাকে। আস্তে আস্তে আসবাবের ভিতরে পোকার ঘাঁটি তৈরি হয়। ফলে ভিতরে ভিতরে ক্ষয়ে যেতে শুরু করে আসবাব।  

কী করে মুক্তি পাবেন এই সমস্যার হাত থেকে? চলুন জেনে নেওয়া যাক সমাধানের কিছু উপায়।    

  • ঘুণপোকা ভেজা, স্যাঁতসেঁতে জায়গাতে ডিম পাড়ে। কাঠের আসবাব সব সময় শুকনা রাখতে হবে। শীতের দিনে জানালা, দরজা খুলে দেবেন যেন পর্যাপ্ত রোদ আসে। আসবাবে পানি পড়লে সঙ্গে সঙ্গে মুছে ফেলবেন। তাছাড়া কখনও ভেজা কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না।  
  • কাঠের গায়ে কোনও ছিদ্র বা ফাটল থাকলে, ঘুণপোকা সেখানে ডিম পাড়ে। ছিদ্র হলে সেখানে মোম বা গালা জাতীয় কিছু দিয়ে ছিদ্র বন্ধ করুন। আসবাব কেনার আগে সব সময় দেখে নিবেন তার গায়ে এ রকম ছিদ্র বা ফাটল কি না। 

অনেকের বাড়িতে এখনও বনেদি নকশার আসবাব দেখা যায়। ছবি: ফ্রিপিক

  • আসবাবে ঘুণপোকা, ছারপোকার উপদ্রব হয়ে গেলে নিমের তেল ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত তিনদিন বাড়ির মেঝে, কাঠের আসবাবে নিম তেল স্প্রে করতে পারেন।
  • ঘুণপোকা ধরেছে মানেই আসবাবটি বাতিল করে দিতে হবে তা নয়। ঘুণ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেলে কারিগর ডেকে ঘুণ ধরা অংশটি ফেলে দিয়ে মেরামত করতে হতে পারে। এতে আসবাবের বাকি অংশ বাঁচবে।
  • রাসায়নিক উপাদান ব্যবহার করলেও অনেক সময় ঘুণ প্রতিরোধ করা সম্ভব। বাজার থেকে বোরন পাউডার কিনে এনে আসবাবে স্প্রে করতে পারেন। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়েও আসবাবের পোকায় খাওয়া জায়গায় প্রলেপ দিতে পারেন। 
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর