দক্ষিণ কোরিয়া নিয়ে যত মজার তথ্য 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

কে-পপ জ্বরে আক্রান্ত এখন গোটা বিশ্ব। কোরিয়ান বিউটি পণ্য নিয়েও মাতামাতির শেষ নেই।কোরিয়ানদের গ্লাস স্কিন থেকে শুরু করে সুশৃঙ্খল জীবনযাপন, কিমচির মতো বৈচিত্র্যময় খাবারদাবার প্রভৃতি নিয়েও মানুষের আগ্রহ তুঙ্গে। সবমিলিয়ে অনেকেরই ভ্রমণের ‘বাকেট লিস্টে’ দক্ষিণ কোরিয়ার নাম রয়েছে।

আপনারও যদি ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের ইচ্ছা থাকে, তাহলে দেশটি সম্পর্কে কয়েকটি মজার তথ্য জেনে রাখুন এখনই।

প্লাস্টিক সার্জারিতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, এই চিন্তা কোরীয়রা করে না। তাদের কাছে বাহ্যিক সৌন্দর্যও একইভাবে গুরুত্বপূর্ণ। কোরিয়ানদের গ্লাস স্কিন নিয়ে এখন বিশ্বজোড়া মাতামাতি। এর পেছনে যতটা তাদের জীবনযাপন প্রণালি এবং খাদ্যাভ্যাস জড়িত, ততোটাই রয়েছে ব্যয়বহুল প্রসাধনীর অবদান।

দাগহীন, মসৃণ, পেলব ত্বক পেতে কোরিয়ান নারী-পুরুষ নির্বিশেষে ডার্মাটোলজিস্টদের কাছে ছোটে! পশ্চিমা দেশগুলোকে পেছনে ফেলে দক্ষিণ কোরিয়া তাই এখন প্লাস্টিক সার্জারি সম্পাদনের ক্ষেত্রে রয়েছে শীর্ষে।

তিনজনের মধ্যে একজন একা

দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন বর্তমানে একা বাস করেন। এদের মধ্যে যেমন তরুণেরা রয়েছে, তেমনি ষাটোর্ধ্ব বৃদ্ধেরাও আছেন। নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত এসব ব্যক্তিকে কোরীয় ভাষায় বলা হয় ‘হোনজোক’।

বকশিস দেওয়া অভদ্রতা

হোটেল, রেস্তরাঁ কিংবা ট্যাক্সি চালককে আমরা প্রায় সময় খুশি হয়ে টিপ বা বখশিস দিয়ে থাকি। কিন্তু এই কাজ দক্ষিণ কোরিয়ায় একেবারেই করতে যাবেন না। সেখানে এটি অভদ্রতা এবং অসম্মানজনক বলে বিবেচিত হতে পারে।

কোরিয়ানদের কাছে বাহ্যিক সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক

ফলের দাম আকাশচুম্বী

দক্ষিণ কোরিয়ায় আপেল, নাশপাতির মতো তাজা ফলের মূল্য অনেক বেশি। সেখানে একেকটি আপেলের দাম পড়ে ৬ হাজার থেকে ১০ হাজার ওয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ টাকারও বেশি! সাশ্রয়ী হওয়ায় কোরিয়ানদের মধ্যে তাজা ফলমূল খাওয়ার চেয়ে প্যাকেটজাত রামেন, নুডলস, সসেজ, ফলের রস খাওয়ার হার বেশি।

লাল কালিতে নাম নয়

দক্ষিণ কোরিয়ায় লাল কালিতে কোনো ব্যক্তির নাম লেখাকে মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয়। অতীতে কেউ মারা গেলে পারিবারিক রেজিস্টার বা অফিসিয়াল নথিতে লাল কালি দিয়ে মৃত ব্যক্তির নাম লেখা হতো। এখনও জীবিত কারও নাম লাল কালিতে লেখা হলে দুর্ভাগ্য এবং অশুভ হিসেবে বিবেচনা করা হয়।

‘৪’ মানেই বিপদ

কোরীয় ভাষায় ‘চার’ এবং ‘মৃত্যু’র উচ্চারণ অনেকটা কাছাকাছি। দেশটিতে ‘৪’ সংখ্যাটিকে তাই অপয়া এবং দুর্ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। সেখানকার অনেক ভবনে তাই চতুর্থ তলা থাকে না; বাড়ি, সড়ক বা প্রতিষ্ঠানের ঠিকানাতেও শুধু ৪ এর পরিবর্তে ৪০৪, ৪৪৪ ইত্যাদি লেখা থাকে।

রক্তেই রোমান্টিকতা

কোরিয়ানদের মধ্যে রক্তের গ্রুপ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। তাদের ধারণা, বিশেষ কিছু রক্তের গ্রুপযুক্ত মানুষ অধিক রোমান্টিক হয়ে থাকে! প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বের শুরুতেই তাই এরা পরস্পরের রক্তের গ্রুপ জেনে নেয়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, রাসটিক পাথওয়েজ

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর