ছোট রান্নাঘর সাজানোর নতুন কৌশল জাপানডি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

আপনার রান্নাঘর যদি ছোট হয়ে থাকে, আর আপনি এটাকে ঠিকঠাকভাবে সাজাতে চান, তবে বেছে নিতে পারেন জাপানডি স্টাইল। এতে ঘরের যেমন নিখুঁত ব্যালেন্স তৈরি হবে। সেই সাথে আপনার রান্নাঘরে বজায় থাকবে শান্তিপূর্ণ পরিবেশ।

জাপানডি স্টাইল হলো জাপানি মিনিমালিজম এবং স্ক্যান্ডিনেভিয়ায়ের সংমিশ্রণ। যা আপনার ছোট রান্নাঘরকে সাজিয়ে তুলতে সাহায্য করবে। এখানে কয়েকটি জাপানডি স্টাইল ডেকর আইডিয়া রয়েছে। যা আপনার ছোট রান্নাঘরের সাজাতে সাহায্য করবে।

ঘরে নিউট্রাল টোনস রাখুন

নিউট্রাল টোনস জাপানডি স্টাইলের একটি প্রধান বৈশিষ্ট্য। আপনার ছোট রান্নাঘরে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে, এমন রঙ বেছে নিন। যেমন হালকা সাদা, মৃদু ধূসর, বেইজ এবং কাঠের রঙ। এই রঙগুলো রান্নাঘরকে প্রশস্ত এবং উজ্জ্বল মনে করাবে। পাশাপাশি আরামদায়ক এবং শান্ত পরিবেশও তৈরি করবে। হালকা এবং প্রাকৃতিক রঙ আপনাকে শান্তি এবং স্নিগ্ধতা প্রদান করবে।

সাদা ক্যাবিনেট, হালকা কাঠের শেলফ এবং বেইজ রঙের টাইলস দেয়ালে ব্যবহার করার কথা ভাবুন। এই উপকরণগুলো জাপানডি স্টাইলে রান্নাঘরের জন্য আদর্শ হতে পারে। সাদা ক্যাবিনেট রান্নাঘরকে উজ্জ্বল এবং খোলামেলা দেখাবে। হালকা কাঠের শেলফ প্রাকৃতিক ছোঁয়া দেবে। অন্যদিকে বেইজ রঙের টাইলস দেয়ালে পরিবেশকে স্নিগ্ধ ও হালকা করে তুলবে।

প্রাকৃতিক উপকরণ

জাপানডি ডিজাইনে কাঠ, বাঁশ, পাথর এবং সিরামিকের মতো প্রাকৃতিক উপকরণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উপাদানগুলো একদিকে যেমন দেবে নান্দনিক রূপ, অন্যদিকে টেকসই করবে। তাই ছোট রান্নাঘরের এটি হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম। কাঠের কাউন্টারটপ বা ক্যাবিনেট, বাঁশের ড্রয়ার অর্গানাইজার বা পাথরের ব্যাকস্প্ল্যাশ ব্যবহার করুন। এই উপকরণগুলো আপনার রান্নাঘরে প্রাকৃতিক ছোঁয়া দেবে।

রাখতে পারেন ভার্টিকাল স্টোরেজ

ছোট রান্নাঘরে জায়গা যতটা সেইভ করা যায়, ততোই মঙ্গল। তাই ভার্টিকাল স্টোরেজের ব্যবহার করতে পারে। সেদিক থেকে ফ্লোটিং শেলফ হতে পারে ভালো সমাধান। এটি মূলত জাপানডি থেকে অনুপ্রাণিত। এতে থালা-বাসনও রাখতে পারেন, আবার গাছপালা দিয়েও সাজাতে পারেন। এটি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে সাহায্য করে। সেই সাথে রান্নাঘরকে আরও প্রশস্ত দেখাতে সহায়তা করে।

দেয়ালের সঙ্গে বা সিঙ্কের ওপরে এ ধরনের কাঠের শেলফ লাগানো হয়। যা দেখতেও স্টাইলিশ লাগে এবং বাড়তি স্টোরেজ সুবিধাও দেবে। শেলফগুলোতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পরিকল্পিতভাবে সাজাতে পারেন। যেমন সিরামিকের প্লেট, স্টোরেজ জার বা সামান্য সবুজের ছোঁয়ার জন্য ছোট গাছের টব রাখতে পারেন।

খুব সাধারণ ক্যাবিনেট বেছে নিন

খুব বেশি ডিজাইনের ক্যাবিনেট রাখবেন না। যেগুলোর সামনে সোজা দরজা থাকে এবং অতিরিক্ত ডিজাইন সেগুলো এড়িয়ে চলুন। সাদামাটা কিন্তু স্টাইলিশ লুক পেতে হালকা রঙের কাঠের বা ম্যাট ব্ল্যাক ক্যাবিনেট বেছে নিতে পারেন। রান্নাঘরকে মিনিমাল রাখতে, চিকন ও রিসেসড হ্যান্ডেলস বেছে নিন। অথবা হ্যান্ডল ছাড়া ক্যাবিনেট ব্যবহার করুন। জাপানডি স্টাইল সবসময় খুব সাধারণ কিন্তু স্টাইলিশ, এই বিষয়টি নিয়ে কাজ করে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর