জনপ্রিয় হয়ে উঠছে ছেড়া জিন্স, কিন্তু কেন?

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

ডিস্ট্রেসড জিন্স বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে জেনজিদের ফ্যাশন হিসেবে পরিচিতি পেয়েছে ‘ডিআইওয়ায় ডিস্ট্রেসড ডেনিম’। অনেকে তার ভালো জিন্সও নষ্ট করে ট্রেন্ডে গা ভাসিয়েছেন।

জেনজিদের ছাড়িয়ে এই ডিস্ট্রেসড জিন্স ফ্যাশনের অপরিহার্য পোশাক হিসেবে স্থান করে নিয়েছে। এগুলো শুধু স্টাইলিশই নয়, আরামদায়কও। আর খুব সহজেই যেকোনো আউটফিটে সঙ্গে মানিয়ে যায়। ইচ্ছাকৃত ছেঁড়া অংশ, ফ্রেয়েড এজ এবং ফেডেড ডেনিমের ডিস্ট্রেসড জিন্সের জন্য বেশ জনপ্রিয়। এগুলো স্টাইলিশ আউটলুকে জন্য একদম পারফেক্ট।

আপনি ভালো কোনো স্টোর থেকে কিনেও পছন্দমতো জিন্স ডিস্ট্রেস করে নিতে পারেন। এটি সবাই পছন্দ করছে। কারণ ডিস্ট্রেসড জিন্স আপনার লুকে সহজেই স্টাইলিশ করে তুলবে। যদি আপনি বাড়িতে ‘ডিআইওয়াই’ ডিস্ট্রেসড জিন্স তৈরি করতে চান, তবে এই ধাপগুলো অনুসরণ করতে পারেন।

জিন্স বাছাই
সবার আগে পুরনো একটা জিন্স বেছে নিন, যেটি আপনি পরিবর্তন করতে চান। যদি আপনি ডিস্ট্রেসিংয়ে নতুন হন, তবে টাইট জিন্স বেছে নিন। তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে নতুন জিন্স না নেওয়া ভালো।

কাটার জায়গা চিহ্নিত করুন
চক বা ফেব্রিক মার্কার দিয়ে যে জায়গাতে কাট দিতে চান, সেটি মার্ক করুন। অর্থাৎ যেখানে আপনি ছেঁড়া এবং ফাটা জায়গা চান, সেখানে চিহ্ন আঁকুন। এ ধরনের কাজের জন্য সাধারণত হাঁটু এবং উরুর উপরের অংশে বেশি ফোকাস করা হয়। অতিরিক্ত চিহ্ন আঁকবেন না। ৩ থেকে ৪টি আপনার স্টাইলের জন্য যথেষ্ট হবে।

যেভাবে প্রস্তুত করবেন
আপনার জিন্স একটি কাটিং সারফেসে রাখুন। যেমন, কাটিং বোর্ডে সমতলভাবে রাখুন। তারপর প্যান্টের পা গুলির মধ্যে একটি কার্টন পিস ঢুকিয়ে দিন। এটি আপনার জিন্সের পেছনের অংশকে অপ্রত্যাশিত কাট থেকে রক্ষা করবে।

কীভাবে কাটবেন?
একটি ধারালো কেঁচি দিয়ে বা রান্নাঘরের ছুরি দিয়ে কাটতে পারেন। আগে যে চিহ্নগুলো দিয়েছেন সেই বরাবর সাবধানে কাটতে হবে। প্রথমেই বড় কাট দিবেন না। প্রয়োজনে ছোট করে শুরু করুন। তারপর ঠিকঠাক করতে পারেন।

থ্রেড টানুন
জিন্সটি ভিতরের দিকে ঘুরিয়ে নিন। এবার একটা চিমটা দিয়ে সাবধানে সাদা থ্রেডগুলো টেনে বের করুন। এটি ফ্রেবিকটিকে ফ্রেয়েড করবে। সেই সাথে ডিস্ট্রেসড লুক তৈরি করবে। অতিরিক্ত থ্রেড থাকলে কেঁচি দিয়ে ছোট করে কেটে নিন।

শিরিষ কাগজ দিয়ে ঘষুন
কিছু সিরিশ কাগজ নিয়ে (৬০ গ্রিটের) হালকা করে কাটের জায়গাতে ঘষুন। সেই জায়গা কিছুটা পুরনো এবং নরম দেখাবে। যত বেশি ঘষবেন, তত ডিস্ট্রেসড লুক আসবে। তবে কাপড়ের সঙ্গে ভারসাম্য রাখুন।

শেষ ধাপ
যখন আপনার কাছে ঠিকঠাক লাগবে, তখন জিন্সটি ধুয়ে, শুকিয়ে নিন। এবার ভালোভাবে আয়রন করে পছন্দের পোশাকের সঙ্গে পরুন।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর