নারীদের ফুটবল খেলা বন্ধ করতে ভাঙচুরের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

জয়পুরহাটে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গভীর ক্ষোভ এবং নারীদের খেলাধুলার জন্য সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করা হয়। গত মঙ্গলবার তিলকপুর স্টেশনের সামনে মাদ্রাসার শিক্ষার্থীসহ আরও কয়েকজন জড়ো হয়ে নারীদের খেলাধুলার বিরুদ্ধে বক্তব্য প্রদান করে এবং খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় তীব্র ক্ষোভ  ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

মহিলা পরিষদ মনে করে, বাংলাদেশের মেয়েরা যখন খেলাধুলায় এগিয়ে যাচ্ছে, দেশ বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে, এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ের শিরোপা অর্জন করে দেশের সুনাম বয়ে আনছে, সেখানে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে নারীদের খেলাধুলার উপর এই ধরনের নারীবিদ্বেষী মৌলবাদী আক্রমণ বিশেষভাবে উদ্বেগজনক।

মহিলা পরিষদ মনে করে, এই ধরনের ঘটনা ৫৩ বৎসরের নারীর অগ্রযাত্রা প্রতিহত করার একটি ষড়যন্ত্র এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার একটি অপতৎপরতা। এই ধরনের ঘটনা সুস্থ সমাজ গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সমাজের মধ্যে বসবাসকারী নারীবিদ্বেষী গোষ্ঠীর এই ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিশোরী বা নারীদের খেলাধুলার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা জরুরি। 

বিবৃতিতে মহিলা পরিষদের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।  

সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া–কে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মানুষের অনেক কারণে মৃত্যু হতে পারে। নানা কারণে মৃত্যু ঠেকাতে কত কী করছে মানুষ! কিন্তু এখনো বিজ্ঞানের এই যুগে এ দেশের বহু নারী গর্ভাবস্থায়, সন্তান প্রসবকালে, বা প্রসব‑পরবর্তী জটিলতায় মারা যাচ্ছেন।...
নারীদের ঘরের বাইরে বের হওয়া ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের বিচারে যদি বিষয়টিকে দেখা হয়, তবে বলতে হবে, নারীদের এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। যদিও আগের বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে নারী...
খুলনায় বটিয়াঘাটার গত ২৯ জুলাই বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলা করা হয়। এই হামলার প্রতিবাদে নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ মানববন্ধন...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
লোডিং...

এলাকার খবর