জাপানিদের মতো করে সাজাতে পারেন বসার ঘর, রইল সহজ কৌশল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

আপনার বসার ঘর সাজিয়ে তুলতে পারেন জাপানি স্টাইলে। মিনিমালিস্ট এই ডেকোর আপনার ঘরে দেবে শান্ত ও নান্দনিক পরিবেশ। তারা মূলত জেন দর্শনে অনুপ্রাণিত হয়ে ঘর সাজিয়ে থাকে। চীন, জাপান এবং অন্যান্য পূর্ব এশীয় দেশগুলোতে ব্যাপকভাবে প্রভাব রয়েছে এই দর্শনের। যদি আপনি আপনার লিভিং রুমকে জাপানি স্টাইলে সাজাতে চান। তাহলে এখানে মিনিমালিস্ট লুক আনতে রইল সহজ কিছু ডেকোর আইডিয়া।

নিউট্রাল কালার প্যালেট ব্যবহার করুন
জাপানিরা সাজসজ্জার ক্ষেত্রে প্রকৃতি থেকে অনুপ্রাণিত রঙ বেশি পছন্দ করে। তাই সাদা, বেইজ, হালকা ধূসর এবং মাটির রঙের মতো নিউট্রাল শেড ব্যবহার করতে পারেন। এই রংগুলো খোলামেলাভাব এবং প্রশান্তি তৈরি করে। যা আপনার লিভিং রুমকে আরও প্রসারিত করে তোলে।

প্রাকৃতিক উপকরণ বেছে নিন
জাপানি অনুপ্রাণিত লিভিং রুমের জন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা অপরিহার্য। আসবাবপত্র, ফ্লোরিং এবং ডেকোরের জন্য কাঠ, বাঁশ এবং রটান ব্যবহার করুন। রুম ডিভাইডার হিসেবে শোজি স্ক্রিন ব্যবহার করতে পারে, যা মূলত রাইস পেপার ও কাঠ দিয়ে তৈরি। এটি ঘরে ঐতিহ্যবাহী টাচ দেবে, সেই সাথে বাতাস ঢোকার সুযোগ করে দেয়।

নিচু আসবাবপত্র নির্বাচন করুন
জাপানি ইন্টেরিয়র নিচু আসবাবপত্রের উপর জোর দেয়। নিচু কাঠের কফি টেবিল, ফ্লোর কুশন (জাবুটন) বা একটি সাধারণ তাতামি ম্যাট সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখতে পারেন। মিনিমালিস্ট সৌন্দর্য বজায় রাখতে বাড়তি কাজ এবং ডিজাইন ছাড়া আসবাবপত্র বেছে নিন।

বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন এবং সাধারণ রাখুন
জাপানি ইন্টেরিয়রের মূল ভিত্তি মিনিমালিজম। শুধুমাত্র প্রয়োজনীয় সাজসজ্জা ও আসবাব রাখুন, যাতে ঘর অগোছালো না হয়। পরিপাটি ও গোছানো পরিবেশ ঠিক রাখতে বিল্ট-ইন ক্যাবিনেট বা মিনিমালিস্ট স্টোরেজ বাক্স ব্যবহার করতে পারেন।

ইনডোর প্ল্যান্ট রাখুন
প্রকৃতিকে ঘরের ভিতরে আনা জাপানি ডেকোরের একটি অবিচ্ছেদ্য অংশ। বনসাই, বাঁশ বা পিস লিলির মতো গাছ বেছে নিন যাতে ঘুরে সবুজের ছোঁয়া থাকে। একটি টেবিলে সরল ইকেবানা (জাপানি ফুলের সাজানো) রাখলে ঘরের সৌন্দর্য বাড়বে এবং মিনিমালিস্ট ভাইব বজায় থাকবে।

প্রাকৃতিক আলো ব্যবহার করুন
একটি প্রশান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে আলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওভারহেড লাইটের পরিবর্তে সফট আলো বেছে নিন। পেপার লন্ঠন, কাঠের উপাদানসহ পেন্ডেন্ট লাইট এবং রাইস পেপার শেডসহ ফ্লোর ল্যাম্প আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে। যা আপনার ঘরে ঐতিহ্যবাহী জাপানি ইন্টেরিয়রের আবহ।

এই সহজ আইডিয়াগুলো অনুসরণ করে আপনি আপনার লিভিং রুমকে একটি শান্তিপূর্ণ এবং মিনিমালিস্ট জাপানি-অনুপ্রাণিত স্থানে পরিণত করতে পারেন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর