জেড রোলার বা গুয়াশা নয়, হাতেই করুন ফেসিয়াল স্কাল্পটিং

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

জেড রোলার ও গুয়াশার মতো দামি উপকরণ ছাড়াই এখন করতে পারবেন ফেসিয়াল স্কাল্পটিং। ফিটনেস ও বিউটি ইনফ্লুয়েন্সার মাগিলিয়ান প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন। তাঁর বিশ্বাস, স্কাল্পটেড মুখের গোপন রহস্য নিজের হাতের মধ্যেই লুকিয়ে আছে। একটি ভাইরাল ভিডিওতে, সেনানায়েকে এসব সরঞ্জাম ছাড়াই খুব সহজে ফেসিয়াল স্কাল্পটিংয়ের ধাপগুলো শেয়ার করেছেন।

এরপর মাগিলিয়ান সেনানায়েকে বলেন, ‘দামি গুয়াশা টুল বাদ দিয়ে বরং ‘গড’স গুয়াশা’ অর্থাৎ নিজের হাত ও আঙুল ব্যবহার করুন।’ তিনি এরপর দেখান, কীভাবে এই টুলগুলো ব্যবহার করে ঐতিহ্যবাহী পদ্ধতির মতোই স্কাল্পটিং উপকারিতা পাওয়া যেতে পারে।

হাত জীবাণুমুক্ত করুন: প্রথম ধাপ হলো আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করা, যা অনেকেই ভুলে যান। তিনি বলেন, ‘সবার আগে নিশ্চিত করতে হবে যে আপনার হাত জীবাণুমুক্ত। তাই প্রথমে হাত ধুয়ে নিন। তারপর শুকিয়ে নিন। তা যদি না করেন, তবে আপনার মুখে স্পর্শ করলে ব্যাকটেরিয়া ছড়াতে পারে।’

ময়েশ্চারাইজ করুন: পরবর্তী ধাপে আপনার মুখ ও গলায় বেশি করে ময়েশ্চারাইজার লাগাতে হবে, যাতে ত্বকে ঘর্ষণ কম হয়। সেনানায়েকে বলেন, ‘বেশি ঘর্ষণ মানে বেশি বলিরেখা। তাই হাত সহজে ত্বকের উপর গ্লাইড করার জন্য পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।’

তারপর গুয়াশার ব্যবহার: ইনফ্লুয়েন্সার বলেন, ‘প্রথমে, আপনি লিম্ফ্যাটিক ডাক্ট (যেখানে গলা ও কাঁধ মিলিত হয়) খুলে ২০ বার পাম্প করবেন। তারপর, আপনার ট্র্যাপ মাংসপেশির পেছনে চলে গিয়ে আঙুলগুলো ১০ বার নিচে নামিয়ে নিয়ে আসুন।’

এরপর, তিনি বলেন, আঙুলের গিঁট ময়েশ্চারাইজ করে গালের নিচে রাখুন এবং হালকা চাপ দিয়ে ১০ বার বাইরের দিকে গ্লাইড করুন, যেমনটি গুয়াশা ব্যবহারে করা হয়। তারপর, আপনার চোয়াল তর্জনী ও মধ্যমা আঙুলের গিঁটের মাঝে রেখে দুই পাশে ১০ বার গ্লাইড করুন। চোখের নিচের অংশে এসে, দুই আঙুল নিয়ে বাইরের দিকে রোল করুন। তারপর চোখের দুই পাশে বৃত্ত তৈরি করে, আঙুলগুলো নিচে গ্লাইড করুন।

শেষে, আপনার চুলের মাঝ লাইন থেকে দুই আঙুল দিয়ে গলা পর্যন্ত নামিয়ে নিয়ে যান। এখন, গালের ওপর তালু রেখে শক্তভাবে উপরের দিকে গ্লাইড করুন। ডাবল চিনের জন্য, তর্জনী ও বৃদ্ধাঙ্গুল দিয়ে চিবুকের নিচের অংশ ধরুন, তারপর সেই অংশটি টানিয়ে ত্বকের ওপর গ্লাইড করে নিচের দিকে নামিয়ে নিয়ে যান।

তথ্যসূত্র: নিউজ১৮

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর