প্রকাশ্যে সিয়াম-দীঘির রোমান্স

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‌‘জংলি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তিকে সামনে রেখে জোরেশোরে চলছে প্রচার। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান ‘জনম জনম’।

রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির অনস্ক্রিন রসায়ন। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার, আর লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

জনম জনম গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

জানা গেছে, জংলি সিনেমার আরও তিনটি গানের কথা ও সুর করবেন প্রিন্স মাহমুদ।

এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

ঈদে মুক্তি প্রতীক্ষিত জংলি কতটা দর্শকের মন জয় করতে পারে, সেটাই এখন দেখার বিষয়!

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়।...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর