ত্বকের যত্নে ক্যাফেইন, কেন মাখবেন জানেন?

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

ক্যাফেইন শুধু সকালে ঘুম ভাঙানোর জন্য নয়, এটি ত্বকের যত্নেও দারুণ কাজ করে। এই উপাদানটি ত্বককে সুরক্ষা দেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। সেই সাথে ত্বক রাখে টানটান। তাই তো ক্যাফেইন এখন স্কিনকেয়ার পণ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

টাইমস নাউ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে ত্বকের সুরক্ষায় কতটা প্রয়োজন ক্যাফেইন। ডা. অনিন্দিতা সরকার ও ডা. কৃতি লোহিয়া তুলে ধরেছেন কেন আপনার সৌন্দর্য রুটিনে ক্যাফেইন যুক্ত করা উচিত।

ফ্রি র‍্যাডিকেল থেকে ত্বককে সুরক্ষা

ক্লিনিক্যালি এবং আয়না ক্লিনিক্সের চিফ মেডিক্যাল অফিসার ডা. অনিন্দিতা সরকার বলেন, ‘ক্যাফেইন অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ, যা পরিবেশগত দূষণ ও ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এটি বয়সের ছাপ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।’

এস্থেটিকস রিডিফাইন্ড বাই কোকুনার এস্থেটিক ডার্মাটোলজিস্ট ডা. কৃতি লোহিয়া বলেন, ‘ক্যাফেইন আপনার ত্বকের রক্ষক হিসেবে কাজ করে, দূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।’

ইউভি রশ্মির ক্ষতি প্রতিরোধ

ক্যাফেইনের ইউভি প্রতিরক্ষামূলক গুণ থাকায় এটি সানস্ক্রিনের মতো কাজ করে। ডা. সরকার বলেন, এটি অকাল বয়সের ছাপ রোধ করে এবং সূর্যরশ্মি থেকে হওয়া ক্ষতি কমায়। এটি আপনার সান কেয়ার পণ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান।

ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে

সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সঠিক রক্ত সঞ্চালন অপরিহার্য। আর ক্যাফেইন এই কাজটি সহজেই করে দেয়। ডা. সরকার বলেন, ‘ক্যাফেইন-সমৃদ্ধ স্কিনকেয়ার পণ্য ত্বকের রক্ত প্রবাহ বাড়িয়ে লালচে ভাব কমায়। এটি ত্বককে আরও সতেজ করে তোলে। তাছাড়া এই উপাদানটি টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ত্বক দেখায় আগের থেকে আরও ফ্রেশ ও প্রাণবন্ত।

ফোলাভাব ও ডার্ক সার্কেল কমায়

ক্যাফেইন চোখের নিচের ফোলাভাব কমানোর জন্য বেশ জনপ্রিয়। ডা. সরকার বলেন, ‘ক্যাফেইন রক্তনালীগুলোকে সংকুচিত করে, যা চোখের নিচের ফোলাভাব কমায়। সেই সাথে ডার্ক সার্কেল হ্রাস করে।’

তবে ডা. লোহিয়া ক্যাফেইনের এই প্রভাবকে তুলনা করেন এক কাপ ভালোমানের লাটে কফির সঙ্গে। যা আপনার ক্লান্ত ত্বককে দ্রুত সতেজ করে। আর চোখকে দেখায় উজ্জ্বল।

ত্বককে রাখে টানটান

ক্যাফেইন ফ্যাট কোষ ভাঙতে সাহায্য করে বলে, এটি অনেক সেলুলাইট কমানোর ক্রিমে ব্যবহৃত হয়। ডা. সরকার বলেন, এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। সেই সাথে ত্বকের ছিদ্র সংকুচিত করে, ত্বককে রাখে টানটান।

ডা. লোহিয়া আরও যোগ করেন, ‘ক্যাফেইন ত্বককে সাময়িকভাবে টানটান করে তোলে, যা শরীরের ফার্মিং পণ্যের জন্য দারুণ কার্যকর।’

ক্যাফেইন-সমৃদ্ধ স্কিনকেয়ার: রূপচর্চায় নতুন সংযোজন

ক্যাফেইন-সমৃদ্ধ স্কিনকেয়ার পণ্য বয়সের ছাপ প্রতিরোধ থেকে শুরু করে ফোলাভাব কমানো এবং চুলের বৃদ্ধি করতে সাহায্য করে।
ডা. সরকার মনে করেন, ‘ক্যাফেইন-সমৃদ্ধ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা সত্যিই ত্বকের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে। বিশেষ করে যারা টানটান ও উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর চুল চান।

ডা. লোহিয়া স্মরণ করিয়ে দেন, ক্যাফেইন যেমন আমাদের এনার্জি বাড়ায়, তেমনই এটি ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতেও সাহায্য করে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর