চুলের বৃদ্ধিতে কফি, কীভাবে কাজ করে জানেন?

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এক কাপ কফি। শুধু শরীরের জন্য নয়, চুলের যত্নে বেশ কার্যকরণ উপাদান হতে পারে এই কফি। রক্ত সঞ্চালন বাড়াতে এবং চুলের বৃদ্ধিতে বেশ কার্যকরণ উপাদানটি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টে চুলের ফলিকলগুলোকে মজবুত করতে, চুল পড়া রোধ করতে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। চুলের যত্নে কীভাবে কাজ করে কফি, জানেন?

ক্যাফেইন চুলের ফলিকলে প্রবেশ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এটি রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে, ফলে ফলিকল প্রয়োজনীয় পুষ্টি সহজেই পেতে পারে। কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলকে পরিবেশগত ক্ষতি ও ফ্রি র‍্যাডিকেলের প্রভাব থেকে রক্ষা করে। এটি স্কাল্পকে সুস্থ রাখে এবং চুলের বৃদ্ধি করে।

কফিতে থাকা ক্যাফেইন রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন ঠিক রাখে। ফলে চুলের ফলিকল বেশি পরিমাণে অক্সিজেন ও পুষ্টি গ্রহণ করতে পারে। এতে চুল আরও বৃদ্ধি পায়। নিয়মিত কফি ব্যবহারে চুল পাতলা হওয়া ও পড়া রোধ করা যায়। এটি ডিএইচটি নামে এক হরমোনের উৎপাদন বন্ধ করতে সাহায্য করে। কফি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়। যা চুলকে আরও বেশি সিল্কি করে।

কফি প্যাক কীভাবে বানাবেন?

এক কাপ ব্ল্যাক কফি নিন, যাতে দুধ বা চিনি থাকবে না। সাথে ২ কাপ পানি মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল (পেপারমিন্ট, রোজমেরি বা ল্যাভেন্ডার) দিতে পারেন। এটি আসলে সুবাস তৈরি করবে। 

কফি দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। ছবি: ফ্রিপিক

প্রথমে ব্ল্যাক কফি তৈরি করে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন। কফি ঠান্ডা হলে, এতে দুই কাপ পানি মিশিয়ে নিন। চুলের ধরন ও দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে কফি ও পানির অনুপাত বদলানো যেতে পারে। তবে কফির অনুপাত ১:২ (কফি:পানি) হওয়া ভালো।

কফিতে সুগন্ধ যোগ করতে চাইলে ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেপারমিন্ট অয়েল স্কাল্প ঠান্ডা করে ও রক্ত সঞ্চালন বাড়ায়। আর ল্যাভেন্ডার অয়েল স্কাল্প সুস্থ রাখে ও সুগন্ধ দেয়।

কীভাবে লাগাবেন স্কাল্পে

কফি প্যাক তৈরি হলে এটি স্কাল্পে আলতো করে ম্যাসাজ করুন। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগান। যদি চুল লম্বা হয়, তবে স্প্রে করতে পারেন। লাগানোর পর কয়েক মিনিট ধরে স্কাল্পে ম্যাসাজ করুন। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ক্যাফেইন চুলের ফলিকলে প্রবেশ করতে সাহায্য করে। কফির প্যাক চুলে লাগিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এতে ক্যাফেইন ও অন্যান্য পুষ্টিগুণ চুলের ফলিকলে ভালোভাবে প্রবেশ করতে পারে।

নির্দিষ্ট সময় পর চুল কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। চুল খুব ভালো ভাবে ধুতে হবে। যেন একটুও কফি চুলে না থাকে। চুল পরিষ্কার করতে মাইল্ড বা সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এরপর কন্ডিশনার লাগিয়ে পানি দিয়ে ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে এই প্যাক সপ্তাহে ১-২ বার করতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল হলে উঠবে আরও স্বাস্থ্যকর, উজ্জ্বল ও ঘন।

ভালো ফলাফল পেতে আরও কিছু টিপস

তাজা কফি ব্যবহার করুন: সবসময় নতুন তৈরি করা কফি ব্যবহার করুন। যাতে এতে থাকা ক্যাফেইন সর্বোচ্চ মাত্রায় সক্রিয় থাকে। তাহলে চুলের ফলিকলে ভালোভাবে কাজ করতে পারে।

অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন: অতিরিক্ত কফি ব্যবহার করবেন না। অতিরিক্ত ব্যবহারে চুল শুষ্ক বা স্কাল্পে জ্বালাপোড়া হতে পারে। সপ্তাহে ১-২ বার ব্যবহারই যথেষ্ট।

ধৈর্য ধরুন: চুলের বৃদ্ধিতে অনেকটা সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরুন এবং নিয়মিত ব্যবহার করুন। ফলাফল পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে, তাই ধারাবাহিকতা বজায় রাখুন।

স্কাল্পের পরিবর্তন লক্ষ্য করুন: যদি কফি রিন্স ব্যবহারের পর চুলকানি, লালচে ভাব বা কোনো অস্বস্তি হয়, তাহলে ব্যবহার বন্ধ করুন। প্রয়োজনে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। কারণ কারও কারও ক্ষেত্রে ক্যাফেইন ক্ষতিকরও হতে পারে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর