কবে আসছে তুফান-২, জানালেন রায়হান রাফী

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:২২ পিএম

দেশের সিনেমা হলে এখন ‘তুফান’ ঝড়। একের পর এক রেকর্ড ভাঙছে শাকিবের এই সিনেমা। শুক্রবার (২৮ জুন) এটি মুক্তি পাচ্ছে বিদেশে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স ও জার্মানিসহ ১৬টি দেশে একযোগে মুক্তি পাবে তুফান। 

এরইমধ্যে সিনেমাটি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে, এর দ্বিতীয় সিক্যুয়েল আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছেন নির্মাতা রায়হান রাফী। এবার বিশ্বমঞ্চে পা রাখার আগেই জানা গেল কবে আসছে ‌‘তুফান ২’? ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে আলাপ হলে এই তথ্য জানান তিনি। 

যদিও ঠিক কবে মুক্তি পাচ্ছে তুফান-২, সেই দিন-তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করেননি নির্মাতা। শুধু জানালেন, সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এক বছর। অর্থাৎ সিক্যুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং তা যেকোনো একটি ঈদকে কেন্দ্র করে।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান নির্মিত হয়েছে অ্যাকশন-রোমান্টিক ঘরানায়। দর্শকদের ভাষ্য মতে, সিনেমাটিতে দক্ষিণী জনপ্রিয় ‘কেজিএফ’, ‘পুষ্পা’ কিংবা ‘সালার’-এর ছায়া খুঁজে পাওয়া যায়। কখনো মনে হয় না যে এটি একটি ঢালিউডের সিনেমা!

এই প্রসঙ্গে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের তারকা আড্ডায় রাফী বলেন, ‘‘আমরা যেটা করতে চেয়েছিলাম, ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই সিনেমা (তুফান) নিয়ে শুরু থেকেই আমি বলছিলাম—আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’ যে মাপের কমার্শিয়াল সিনেমা সেটাকে ছুঁতে চাই। কিন্তু সেটা তো আর ধরতে পারব না তাদের মতো, তবে কাছাকাছি যেতে চাই। দর্শকরা আসলে সেটাই বলছে যে, আমরা সেটা করতে পেরেছি।’’

তুফান পোস্টারে মিমি, শাকিব ও নাবিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কথা প্রসঙ্গে সেই আড্ডায় তুফান-২ দেখার জন্য দর্শকদের বছরখানেক অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন রায়হান রাফী। তিনি বললেন, ‘দেশে এখনতো একে প্রচণ্ড গরম, আবার সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ-কষ্ট, দুর্ঘটনা যাচ্ছে। অনেক রকম সমস্যা আমাদের জীবনে। ঈদে আমরা একটু আনন্দ-ফুর্তি করতে চাই, সেখানে গিয়ে যদি আবার একটা সমস্য দেখানো শুরু করি, আমার কাছে মনে হয়েছে যে—না, আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে। এ ক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল। আপনি যাবেন হলে, আড়াই ঘণ্টা আনন্দ-ফুর্তি করবেন, এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে, এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য।’
   
অন্যদিকে, সাম্প্রতিক বছরে ঢালিউডে শাকিব খান মানেই সিনেমাটি সুপারহিট! তাই এই সুপারস্টারকে ভেবেই ব্লকবাস্টার তুফান-এর গল্প লেখা হয়েছিল কিনা, কিংবা কাহিনির প্রয়োজনে দৃশ্য নির্মাণ নাকি দৃশ্যের প্রয়োজনে কাহিনি—এমন প্রশ্নে রাফী বলেন, ‘প্রথমে তো শাকিব খান ছিলেন না। প্রথমে আমরা গল্পই লিখেছি, গল্পের প্রয়োজনে প্রতিটা দৃশ্য এসেছে। কোন দৃশ্যের পরে কোন দৃশ্য সেটা ঠিক করেছি, তারপর আমরা কাস্টিং ঠিক করেছি। এভাবেই নির্মাণ করি আসলে। গল্পটা আমি শাকিব ভাইকে শোনাই, তারপর ঠিক করি যে তাঁকে নেব। আমি সাধারণত কাস্টিং ঠিক করে গল্প লিখতে পারি না, আগে গল্প লিখি (আমার কাছে গল্পটাই প্রধান), পরে চিন্তা করি এখানে আসলে কে থাকবেন।’

এদিকে, দর্শকরা প্রত্যাশা করছেন তুফান-২ আরও বেশি আলোড়ন তুলবে সিনেমা হলে। রাফীও জানিয়েছেন যে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রস্তুত করেই নির্মিত হয়েছে তুফান।

প্রসঙ্গত, তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। অন্যতম চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন রজত গাঙ্গুলি, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর