রোজা রেখে যেভাবে পানিশূন্যতা দূর করবেন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম

শুরু হয়েছে রমজান মাস। সারা দিন রোজা রাখার কারণে দিনের প্রায় ১৪-১৫ ঘণ্টা পানি পান না করে থাকতে হয়। তাই রমজানে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দিতে পারে।

রোজায় শরীরে পানিশূন্যতার লক্ষণ হলো বেশি বেশি তৃষ্ণা পাওয়া, গলা শুকিয়ে যাওয়া, ক্লান্ত বা দুর্বল লাগা, মুখ শুকিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, মূর্ছা যাওয়া বা মাথা ব্যথা করা।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের পুষ্টিবিদ শায়লা শারমীন বলেন, ‘এমন অনেকেই আছেন, যারা সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠিকঠাক খাবার না খেয়ে পেট ভরে পানি পান করে থাকেন। তাদের ধারণা পানি সারা দিনের শুকিয়ে যাওয়া গলাকে ভিজিয়ে শরীরের পানিশূন্যতা দূর করবে। তাদের এই ধারণা সঠিক না। শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তখনই দেখা দেবে, যখন শরীর পানি গ্রহণের চাইতে শরীর থেকে পানি বেশি বের হবে। আর না হয়, আপনি পানি কম পান করা হবে।’

এই পুষ্টিবিদের মতে, এই সময়কার খাদ্যাভ্যাসের সঠিক পরিকল্পনা শরীরের পানিশূন্যতা দূর করতে পারে। রোজা রেখে শরীরের পানিশূন্যতা কমাতে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো হলো:

১. ইফতারে বেশি পানি পান করা যাবে না। এ সময় পরিমিত পানি পান করুন।

২. সাহরি ও ইফতারে খাদ্যতালিকায় সুষম, উচ্চ আঁশসমৃদ্ধ খাবার রাখতে পারেন। পাশাপাশি ডিম, মাছ ও মাংস খেতে পারেন। এসব খাবারের কারণে খুব তাড়াতাড়ি ক্লান্ত বা দুর্বল হয়ে পড়বেন না।

৩. সাহরিতে চিয়া সিড ভেজানো পানি বা তোকমার শরবত কিংবা ইসুবগুল মিশিয়ে এক গ্লাস দুধ পান করতে পারেন। চিয়া সিড শরীরে পানি ধরে রাখতে সহায়তা করবে।

৪. সাহরিতে খেতে পারেন দুধ–কলা–ভাত, কিংবা ১ কাপ ননি তোলা বা লো ফ্যাট দুধ বা টকদই। এসব খাবার শরীরে পানির ভারসাম্য বজায় রাখবে।

৫. ইফতারে খেতে পারেন ফল, শসা, খেজুর, দই, দই-চিড়া, কলা-দই-চিড়া, লাচ্ছি, লাবাং, মাঠা, বিটের জুস, ডাবের পানি, লেবু-পানি, আখের গুড়ের শরবত, তরমুজ ও স্ট্রবেরি স্মুদি, বেলের শরবত। এসব পানীয় শরীরের পানিশূন্যতা কমাতে সহায়তা করবে।

৬. সারা দিনের রোজার পর ইফতারে অল্প চিনি ও লবনের তৈরি খাবার খান। ইফতারে চা–কফির পরিবর্তে জিরা-পানি বা আদা-পানি পান করতে পারেন।

৭. তারাবির নামাজের সময় পানির বোতল নিয়ে মসজিদে যান, যাতে পানি পান করা বন্ধ না হয়।

৮. ইফতারের পর সাহরির আগ পর্যন্ত যে সময়টুকু জেগে থাকবেন, অল্প অল্প করে পানি পান করুন। এতে শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে।

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর