নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

‘বেক্কল বউ’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। এই নাটকের নির্মাতা আদিবাসী মিজান, যাকে ভালোবেসে বিয়ে করেন মানসী। তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল, যা এবার প্রকাশ্যে এলো।

রবিবার (গতকাল) স্বামী আদিবাসী মিজানকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন মানসী প্রকৃতি। সেই মুহূর্তে তিনি ফেসবুক লাইভে ছিলেন এবং বলেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না।’

মিজান ও মানসী। ছবি ফেসবুক থেকে নেওয়ালাইভে দেখা যায়, আদিবাসী মিজান নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করছেন। মানসী আরও অভিযোগ করেন, ‘মিজান বলছে, নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি! আমি তাকে কেন মারব? রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি ওর পরিবার— মা, বোনের কাছে সাহায্য চেয়েছি, তাকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি, বরং সে আমার নামে আজেবাজে কথা বলছে। এখন আর সহ্য করা সম্ভব না।’

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে তিনি ব্যস্ত নাটক নিয়ে। সম্প্রতি তিনি ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ‘বউ বেক্কল’ নাটকের সিক্যুয়েলও আসছে শিগগিরই। এছাড়া, পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, এবং আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। মানসী অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ও ‘জল শ্যাওলা’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ এবং ‘রং রোড’ নামে দুটি সিনেমা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর