বাজেটে বিদ্যুৎ-জ্বালানিতে থাকছে বড় বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ এএম

সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত খরচের চাপ সামলাতে দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। আর মন্ত্রী বলছেন, নীতি কাঠামোতে জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে সরকার।

চলতি অর্থবছরে বিদ্যুৎ-জ্বালানি খাতের জন্য উন্নয়ন বরাদ্দ আগের বছরের চেয়ে ২৫ শতাংশ কমে রাখা হয় ২২ হাজার ৫২০ টাকা। সামনের বাজেটে এ খাতে এডিপির প্রায় ১১ শতাংশ বা ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এছাড়া, উৎপাদন খরচের চেয়ে ভোক্তার কাছে ৪০ শতাংশ কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হয়। এতে প্রতি অর্থবছরই বড় অংকের ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। ইউনিট প্রতি দেড় টাকা পর্যন্ত বাড়লেও ভর্তুকির চাহিদা থাকছে ৪৫ হাজার কোটি।

এদিকে বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ায় গ্যাস খাতে সামনের ৬ মাসেই ভর্তুকি লাগতে পারে ২৫ হাজার কোটি টাকা। এমন অবস্থায় দেশিয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, ‘আমাদের ডোমেস্টিক এক্সপ্লোরেশন যেটা চালুআছে, টাকা; ফান্ডিং দিয়ে সেটা চালু রাখতে হবে। এখন প্রোডাকশন ১৭০০–তে নেমে গেছে; এটা দুই হাজারে আনতে হবে। বাকিটা এলএনজি আকারে ইনপুট করতে হবে।’ 

গত দেড় দশকের বেশি সময় টেকসই জ্বালানি ও বিদ্যুৎ খাত গড়ে তোলায় বিগত সরকারের উদাসীনতা ছিলো বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান, আমদানি নির্ভরতা কমাতে জোর দিচ্ছে বর্তমান সরকার। 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেক বড় বড় কথা, জিনিস করা হয়েছে, কিন্তু জ্বালানির নিরাপত্তা আমরা দিতে পারিনি। জ্বালানি নিরাপত্তার জন্য চেষ্টা করছি।

নবায়নযোগ্য বিদ্যুতের প্রসারে সোলার প্যানেল, যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়সহ নীতি সুবিধা দেয়া হতে পারে আসছে বাজেটে।

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশের কর ব্যবস্থায় প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি কর পরিকল্পনা বা ট্যাক্স রোডম্যাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় ২০৩০-৩১ অর্থবছরে করমুক্ত আয়সীমা বেড়ে দাঁড়াবে সাড়ে চার লাখ টাকা। সে হিসেবে আগামী...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আজ বুধবার নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান...
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
গতকালের আলোচিত এ ম্যাচে বল দখলের লড়াইয়ে দুদল সমানে-সমান লড়লেও আক্রমণে ঢের এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু কাজের কাজ গোল আদায় করতে পারেননি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর