গরমে আপনাকে সতেজ রাখবে যে ৭ পণ্য

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

গ্রীষ্মকাল মানেই, রোদ, ছুটি আর বাইরে ঘোরাঘুরি করার সময়। তবে গ্রীষ্মের সাথে আসে তীব্র গরম, আর্দ্রতা এবং বাড়তি যত্নের প্রয়োজন। এই ঋতুতে নিজেকে সতেজ ও সুরভীত রাখতে বা ঘরকে ঠান্ডা কিছু জিনিস সাথে রাখতে হবে। শরীরের যত্ন থেকে শুরু করে ঘরের জন্য সুগন্ধি। এইসব গ্রীষ্মকালীন অপরিহার্য পণ্য আপনাকে গরমে সতেজ, আরামদায়ক ও প্রাণবন্ত রাখতে সহায়তা করবে।

জেনে নিন গরমে সতেজ ও ভালো থাকার জন্য বিশেষ ৭টি প্রয়োজনীয় উপকরণের কথা।

বডি ওয়াশ

গরমে শীতলতা বজায় রাখতে এবং শরীরের সতেজতা নিশ্চিত করতে ‘সিনথল অরিজিনাল ফোম বডি ওয়াশ’ অত্যন্ত কার্যকরী। এটি ত্বককে শুধু গভীরভাবে পরিষ্কারই করে না, পাশাপাশি ঘাম ও জীবাণু থেকে সুরক্ষাও দেয়। এর ঘন ফেনা ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তোলে, যা গরমে প্রতিদিনের ব্যবহারের জন্য একদম উপযুক্ত।

 

হোম ক্লোজেট ফ্রেশনার

আপনার ওয়াড্রোব বা ড্রয়ারে গরমের আর্দ্রতার কারণে গন্ধ হতে পারে। সেভা হোম ক্লোজেট ফ্রেশনার আপনার ঘরের গন্ধ দূর করতে সাহায্য করবে। মোমের তৈরি এই ফ্রেশনারটি আর্দ্রতার কারণে সৃষ্ট অস্বস্তিকর গন্ধ দূর করতে কার্যকর। আর এর মধ্যে থাকা প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল গুলো সজীব রাখবে আপনার পোশাক, ব্যাগ এবং অন্যান্য জিনিস। এটা আপনার আলমারি ও ট্রাভেল ব্যাগকে রাখবে ‍সুরক্ষিত।

পারফিউম

গরমের দিনে পারফিউম সঙ্গে থাকা মাস্ট। সুগন্ধির দারুণ সুবাসে আপনি সবসময় তাজা এবং আত্মবিশ্বাসী থাকবেন। সেই সাথে মিলবে ঠাণ্ডা ও সতেজ সুবাস, যা পুরোদিন আপনাকে রাখবে একদম সতেজ। কাজের পরিবেশ, জিম কিংবা গ্রীষ্মের কোনো অ্যাডভেঞ্চার, সবখানেই রাখবেন সুগন্ধি।

অটোমেটিক রুম ফ্রেশনার

অত্যাধুনিক রুম ফ্রেশনার আপনার ঘরে এনে দেবে রুচিশীল এবং হালকা অনুভূতি। অটোমেটিক রুম ফ্রেশনারের বিশেষ ফ্লেক্সি-কন্ট্রোল স্প্রে সেটিংসের মাধ্যমে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়। গরমের দিনেও আপনার ঘর থাকে সতেজ এবং শীতল। এটি আপনার ঘরকে আরও আরামদায়ক এবং আমন্ত্রণমূলক করে তুলবে।

ইউভি ইনভিজিবল সিরাম সানস্ক্রীন

গ্রীষ্মের প্রখর রোদে ত্বককে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইউভি ইনভিজিবল সিরাম সানস্ক্রীন আপনাকে সুরক্ষা দেবে। এটি এসপিএফ ৫০ পিএ++++ ব্রড-স্পেকট্রাম সুরক্ষা দেয়। যা আপনার ত্বককে সূর্যের ৯৯ শতাংশ ক্ষতি থেকে রক্ষা করবে। ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এই সানস্ক্রীন। ভিটামিন সি সমৃদ্ধ এই সিরামটি কেবল ত্বককে সুরক্ষা দেয় না। ত্বকে ডার্ক স্পট কমিয়ে দেয় এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি আপনার ত্বককে করে তুলবে তাজা ও ঝকঝকে। এটি আপনার গ্রীষ্মকালীন রুটিনের অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। যা সুরক্ষার পাশাপাশি ত্বককে আরও উজ্জ্বল ও মসৃণ রাখবে।

পিউরিফাইং শ্যাম্পু ও রিহাইড্রেটিং কন্ডিশনার

গ্রীষ্মের তাপ এবং ঘামের প্রভাব থেকে মুক্তি পেতে চুলের যত্নের জন্য একটি সম্পূর্ণ সমাধান। ৭২এইচ পিউরিফাইং শ্যাম্পু, সালিসিলিক অ্যাসিড ও হায়ালুরনিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি যা চুলের অতিরিক্ত তেল ও ঘাম দূর করে। সেই সাথে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। এটি চুলকে পরিষ্কার, তাজা এবং হালকা রাখে।

এছাড়া, ৭২এইচ রিহাইড্রেটিং কন্ডিশনারটি চুলের শুষ্কতা দূর করে। তেলযুক্ত স্কাল্পকে পরিস্কার করে। চুলকে হাইড্রেটেড রাখে। এটি দীর্ঘসময় চুলে আর্দ্রতা ধরে রাখে। ফলে চুল হয়ে ওঠে নরম এবং মসৃণ। গ্রীষ্মকালীন ঘাম ও তাপে ভোগা চুলের জন্য এই পণ্য দুটি একদম উপযোগী। চুলের স্বাস্থ্য বজায় রাখতে, সঠিক পুষ্টি দিতে পন্যগুলো একসাথে ব্যবহার করুন।

ফেসিয়াল ময়েশ্চারাইজিং লোশন

গ্রীষ্মে আপনার ত্বকের যত্ন নিতে এটা সেরা পণ্য। ফেসিয়াল ময়েশ্চারাইজিং লোশন এসপিএফ ৫০ আপনাকে সুরক্ষা দেয়। একই সাথে এটি ত্বকে গভীর হাইড্রেশন প্রদান করে। এটি ত্বককে শান্ত করে ও পুষ্টি দেয়। এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। গ্রীষ্মে আপনার মুখ এবং শরীরের ত্বককে সুরক্ষা এবং সজীব রাখার জন্য এটি আদর্শ একটি পণ্য।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর