ডিওর ক্যাম্পেইনে সোনম কাপুরের চমক

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

সোনম কাপুর সবসময়ই ফ্যাশনের আইকন। এবার ডিওর নতুন ক্যাম্পেইনে তিনি আরও একবার সেটা প্রমাণ করলেন। তিনি ডিওর স্প্রিং/সমার ২০২৫ কালেকশনের একটি স্টাইলিশ অ্যাসিমেট্রিক জ্যাকেট ও ট্রাউজার্স পরেছেন, সঙ্গে ছিল মিডিয়াম ডি-জার্নি ব্যাগ।

বলিউডে ফ্যাশন নিয়ে সোনম কাপুরের মতো কেউ নেই। তিনি ফ্যাশনের আসল আইকন, যিনি গত বছর ডিওর-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ডিওর নতুন ক্যাম্পেইনে তিনি দারুণ স্টাইলিশ এবং সহজেই সুন্দর দেখাচ্ছিলেন।

তার বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনম ক্যাম্পেইনের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি ডিওর অ্যাসিমেট্রিক জ্যাকেট এবং মারিয়া গ্রাজিয়া চিউরির স্প্রিং/সমার ২০২৫ কালেকশন থেকে ট্রাউজার্স পরেছেন। সঙ্গে ছিল মিডিয়াম ডি-জার্নি ব্যাগ। আর পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বস হওয়া মানেই একদমই ফ্রি সময় পাওয়া যায় না। তাই আমি আমার হাত ফ্রি রাখি।’

বিগ বস রূপে হাজির হলেন বলিউড অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যাম্পেইনে সোনম কাপুরকে এডিটর-ইন-চিফ হিসেবে দেখা গেছে, যিনি অসংখ্য চ্যালেঞ্জ সামলাচ্ছেন। এই কাহিনির মাধ্যমে ডিওর একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। ফ্যাশন শুধু সৌন্দর্য নয়, এটি ক্ষমতারও বহিঃপ্রকাশ। আর ডিওর ডি-জার্নি ব্যাগ শুধু একটি স্টাইলিশ অ্যাক্সেসরি নয়, এটি ফ্যাশনে আত্মবিশ্বাস যোগও করবে।

ডিওর এই ব্যাগটি ক্রিঙ্কলড কাফস্কিনে তৈরি, যা স্প্রিং-সমার ২০২৫ রেডি-টু-ওয়ার ফ্যাশন শোতে উপস্থাপন করা হয়। ডিওর মতে, ‘ডি-জার্নি ব্যাগটি হোবো স্টাইলে তৈরি, যা আধুনিক ডিজাইনে দেখা যায়। এটি কালো ক্রিঙ্কলড লেদারে তৈরি। এতে রয়েছে ডিওর-এর আইকনিক ডিজাইন। ব্যাগটির মূল পকেটে একটি জিপ পকেট রয়েছে। আর দুইটি সাইড পকেটের মধ্যে বড় লেদার পুলে ক্রিশ্চিয়ান ডিওর প্যারিস সিগনেচার রয়েছে।’

ব্যাগটিতে অ্যাডজাস্টেবল লেদার টপ হ্যান্ডলস এবং একটি লেদার স্ট্র্যাপ রয়েছে। এই ব্যাগটির দাম ৩ লাখ ৫ হাজার রুপি।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
লোডিং...

এলাকার খবর