প্রাদা কিনছে ভার্সাচি, এক হচ্ছে ইতালির দুই ফ্যাশন আইকন

বিখ্যাত ইতালিয়ান বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাদা, তাদের প্রতিদ্বন্দ্বী ভার্সাচিকে কিনতে সম্মত হয়েছে। এই চুক্তিটি বিশ্বের বিলাসবহুল ফ্যাশন জগতের অন্যতম বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে।

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম

ইতালির বিলাসবহুল ফ্যাশন বাজারে বড় এক চমক। ফ্যাশন হাউজ প্রাদা কিনে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড ভার্সাচিকে। প্রায় ১.৩৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় অংকটা ১৬ হাজার ৭১০ কোটিরও বেশি। এই চুক্তি ধরা হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিলাসপণ্য অধিগ্রহণ হিসেবে।

বৃহস্পতিবার প্রাদা জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক লাক্সারি প্রতিষ্ঠান ক্যাপরি হোল্ডিংসের কাছ থেকে ভার্সাচিকে তারা অধিগ্রহণ করছে। যার মাধ্যমে এক ছাদের নিচে আসছে ইতালির দুটি প্রভাবশালী ফ্যাশন ব্র্যান্ড।

২০১৮ সালে ক্যাপরি হোল্ডিংস প্রায় ২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে ভার্সাচিকে কিনেছিল। পাঁচ বছর পর তারা যে দামে বিক্রি করছে, তা আগের দামের তুলনায় অনেকটাই কম।

ভার্সাচির তৈরি পোশাক বিশ্বজুড়ে পরিচিত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রাদা গ্রুপের চেয়ারম্যান প্যাট্রিজিও বেরতেল্লি বলেন, ‘আমরা ভার্সাচির সাহসী ও সময়কে ছাপিয়ে যাওয়া কাজগুলোকে সম্মান জানিয়ে সেটিকে নতুনভাবে তুলে ধরতে চাই। একই সঙ্গে আমরা ব্র্যান্ডটিকে একটি শক্ত ভিত্তি দিতে চাই। যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সম্পর্কের ওপর দাঁড়িয়ে।’

গত কিছু সময় ধরে ‘কোয়ায়েট লাক্সারি’ ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল ভার্সাচি। আর সেই সুযোগে বাজারে বেশ ভালো অবস্থান তৈরি করে নেয় প্রাদা। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে ফ্রান্সের আধিপত্যে থাকা বিলাসপণ্য বাজারে নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারবে ইতালি।

এখন দেখার বিষয়, প্রাদা-ভার্সাচির এই জোট কীভাবে বদলে দেয় ইউরোপের ফ্যাশন দুনিয়ার মানচিত্র।

তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, সিএনএস, এনবিসি নিউজ

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর