ফ্যাশনে আসছে নতুন ঢেউ, আপনি প্রস্তুত তো?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

পরবর্তী পাঁচ বছর ফ্যাশন দুনিয়ার জন্য হতে চলেছে এক দারুণ সময়। বদলে যেতে পারে রুচি, চাহিদা, এমনকি পোশাক তৈরির পদ্ধতিও। প্রযুক্তি, পরিবেশ ও সংস্কৃতির প্রভাবে তৈরি হতে চলেছে ফ্যাশনের এক নতুন চেহারা।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যেই দেখা যাবে এই পরিবর্তনের ছাপ। কীভাবে বদলাবে ফ্যাশনের জগৎ? দেখে নেওয়া যাক এক ঝলকে।

পরিবেশের কথা মাথায় রেখে

জীবনযাত্রায় পরিবেশবান্ধব চিন্তা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে ফ্যাশনের ধারাও। টেকসই ফ্যাশনের দিকে ঝুঁকছেন অনেকেই।

অর্গানিক কটন, বাঁশ কিংবা জৈব তন্তু দিয়ে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। পুরোনো পোশাক দিয়ে নতুন কিছু বানানো—যাকে বলা হয় ‘সার্কুলার ফ্যাশন’। এখন এটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। মায়ের পুরোনো বেনারসি বা দাদির গরদ, সবই নতুন রূপে পরা হচ্ছে।

প্রযুক্তির ছোঁয়া ফ্যাশনে

ফ্যাশনের সঙ্গে জোরালোভাবে যুক্ত হচ্ছে প্রযুক্তি। শরীরের তাপমাত্রা বুঝে নিয়ন্ত্রণ করতে পারে এমন স্মার্ট পোশাক। ভার্চুয়াল ফ্যাশন, যা শুধু অনলাইন বা গেমিং প্ল্যাটফর্মে পরার উপযোগী। কম খরচে টেকসইভাবে পোশাক তৈরি—সবই সম্ভব হচ্ছে প্রযুক্তির জোরে। ফ্যাশন শুধু শরীরে নয়, এবার ঢুকে পড়বে ভার্চুয়াল জগতে। এই তো কিছুদিন আগে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ চালু করল ভার্চুয়াল ট্রায়াল রুম। যেখানে পছন্দের পোশাকটি নিজেকে কেমন লাগে দেখা যাবে।

সমাজ ও সংস্কৃতির প্রভাব

বিশ্বায়নের প্রভাবে ফ্যাশনেও আসছে মিশ্রতা। বিভিন্ন সংস্কৃতির পোশাকের ডিজাইন ও কারিগরির সংমিশ্রণে তৈরি হবে নতুন ধারা। শারীরিক গড়ন বা লিঙ্গভেদ নয়, সব মানুষের জন্য সমানভাবে তৈরি হবে পোশাক। অন্তর্ভুক্তির বার্তা নিয়েই এগোবে নতুন ফ্যাশন।

রেট্রো ফিরছে, নতুন মোড়কে

পুরোনো ফ্যাশন ধারা ফিরে আসবে নতুন রূপে। ৭০-এর দশকের প্যাটার্ন, ৯০-এর ‘গ্রাঞ্জ’ লুক—সবই ফিরছে আধুনিক ছোঁয়ায়। বহু বলিউড তারকাকেও ইতিমধ্যে দেখা গেছে এই রেট্রো ফ্যাশনে। ট্রেন্ডটা শুধু শুরু, ভবিষ্যতে আরও ছড়াবে।

মিনিমাল ও ম্যাক্সিমাল, দুই ধারায় সমান চলন

একদিকে কম ও সহজ স্টাইলের ‘মিনিমালিজম’, অন্যদিকে রঙিন, জাঁকজমকপূর্ন ‘ম্যাক্সিমালিজম’। এই দুই বিপরীত ধারাই একসঙ্গে চলবে। যেমন হালকা রঙের পোশাকেও থাকবে চকমকে কাজ। নতুন ধারায় ফুটে উঠবে টেকসইতা আর স্টাইলের সংমিশ্রণ।

পছন্দ অনুযায়ী পোশাক বানানোর যুগ

ব্র্যান্ডগুলো আর শুধু নিজেদের মতো পোশাক বানিয়ে দেবে না। ক্রেতার রং, ডিজাইন, ফ্যাব্রিক পছন্দ অনুযায়ী তৈরি হবে পোশাক। এতে যেমন অপচয় কমবে, তেমনি বাড়বে মান। ব্যবসাও চলবে টিকিয়ে রেখে।

সোশ্যাল মিডিয়ার দাপট

ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকেই তৈরি হবে ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের প্রভাব থাকবে বেশি। যে ফ্যাশন ছবিতে ভালো লাগে, সেটাই হয়ে উঠবে নতুন স্টাইল।

পরিবেশ, প্রযুক্তি, সংস্কৃতি আর ব্যক্তিগত পছন্দ। সব মিলিয়ে ফ্যাশন দুনিয়া পা রাখতে চলেছে এক নতুন যুগে। আপনি কি প্রস্তুত সেই নতুন ঢেউয়ের জন্য?

তথ্যসূত্র: ইনস্টাইল

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর