নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় নীল হীরা, দাম কত?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ‘ফ্যান্সি ভিভিড ব্লু’ হীরাটি আগামী ১৪ মে নিলামে উঠতে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এই আয়োজন করছে। ২৩.২৪ ক্যারেট ওজনের হীরাটির দাম উঠতে পারে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫০ কোটি টাকা।

‘গোলকোণ্ডা ব্লু’ নামে পরিচিত হীরাটি শুধু তার উজ্জ্বল নীল রঙের জন্যই বিখ্যাত নয়। হীরাটির রয়েছে শত বছরের পুরোনো এক রাজকীয় ইতিহাস। একসময় এটি ছিল ভারতের ইন্দোরের মহারাজা ইয়েশবন্ত রাও হোলকারের গহনার সংগ্রহে।

দ্য গোলকোণ্ডা ব্লু হীরা মে মাসে ক্রিস্টিস নিলামে তুলবে। ছবি: রয়টার্স

জানা যায়, ১৯২৩ সালে প্যারিসের নামকরা গহনার ব্র্যান্ড চৌমের মাধ্যমে হীরাটি প্রথম বসানো হয় একটি ব্রেসলেটে। দশক ঘুরতেই এটি নতুন রূপ পায়। বসানো হয় একটি নেকলেসে, যা মহারাজার রানি’র জন্য তৈরি করেছিল মাবুসাঁ। সেই সময় ভারতীয় রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন ও গহনার প্রতি ভালোবাসার এক উদাহরণ ছিল এই হীরা।

ভারতের স্বাধীনতার সময়, ১৯৪৭ সালে হীরাটি পৌঁছায় মার্কিন কিংবদন্তি জুয়েলার হ্যারি উইনস্টনের হাতে। পরে তিনি এটিকে একটি ব্রোচ হিসেবে বিক্রি করেন বরোদার মহারাজার কাছে। দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহে থাকার পর এখন আবার এটি জনসম্মুখে আসছে। এবার হীরাটি বসানো হয়েছে বিশ্ববিখ্যাত গহনাশিল্পী জেএআর এর তৈরি একটি রিংয়ে। নিলামে এটি ‘বিলাসবহুল রত্ন’ বিভাগের প্রধান আকর্ষণ হিসেবে রাখা হবে।

ক্রিস্টিসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হীরাটির রঙ, কাটা ও গঠন একেবারে নিখুঁত। রাজকীয় ঐতিহ্যের অংশ হওয়ায় এর মূল্য শুধু অর্থমূল্যেই সীমাবদ্ধ নয়, এটি ইতিহাস ও সাংস্কৃতিক ঐশ্বর্যেরও প্রতীক।’ 

বিশেষজ্ঞদের মতে, এত বড় ও উজ্জ্বল ‘নীল হীরা’ বাজারে আসা বিরল ঘটনা। নিলামে এর দাম উঠতে পারে ২০ থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত।

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাচীন ও রাজকীয় গহনার প্রতি সংগ্রাহকদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের রাজপরিবারের ঐতিহ্যবাহী গহনাগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক মূল্য পাচ্ছে। ইতিহাস ও রাজকীয়তার ছোঁয়া যুক্ত হওয়ায় এসব রত্নের প্রতি ক্রেতাদের আকর্ষণ অন্য রকম।

১৪ মে নিলামে উঠবে এই গোলকোণ্ডা ব্লু হীরা। তাই তো ইতিহাসপ্রেমী ও সংগ্রাহকদের নজর এখন জেনেভার দিকে।
তথ্যসূত্র: ক্রিস্টিস, সিএনএস, ইন্ডিয়া টুডে, দ্য ন্যাশনাল নিউজ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর