‘ক্লিন বয় অ্যাসথেটিক’ কেন তরুণদের কাছে এত জনপ্রিয়?

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম

স্নিগ্ধ, পরিষ্কার, আর আত্মবিশ্বাসী। আজকের তরুণদের স্টাইলচর্চায় এই তিনটি শব্দ যেন নতুন মন্ত্র হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া ঘাটলেই চোখে পড়বে #cleanboy বা #softboyAesthetic ট্রেন্ডে ভেসে যাচ্ছে ইনস্টাগ্রাম কিংবা টিকটক। কিন্তু এই ট্রেন্ডটা ঠিক কী? কেন ইব্রাহিম আলি খান, ভেদাং রায়না বা ঈশান খট্টারের মতো নতুন প্রজন্মের অভিনেতারা এই লুককে এভাবে জনপ্রিয় করে তুলছেন?

‘ক্লিন বয়’ মানে ঠিক কী?

‘ক্লিন বয় অ্যাসথেটিক’ মূলত এমন একটি ফ্যাশন স্টাইল ও লাইফস্টাইল চর্চা। যেখানে মুখে থাকে স্নিগ্ধতা, পোশাকে সরলতা, আর চালচলনে থাকে শান্ত আত্মবিশ্বাস। প্যাস্টেল রঙের টি-শার্ট, সাদা স্নিকার্স, পরিচ্ছন্ন ত্বক আর জুয়েলারি, সব মিলিয়ে পারফেক্ট লুক।

কোভিড-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে জীবনকে সহজ করে তোলার প্রবণতা বেড়েছে। ছবি: ফ্রিপিক

ফ্যাশন বিশ্লেষকদের মতে, কোভিড-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে জীবনকে সহজ করে তোলার প্রবণতা বেড়েছে। ‘কম কিন্তু মানসম্পন্ন’, ‘সাজ নয়, পরিচ্ছন্নতা’। এই ধারণাগুলো থেকেই নতন ট্রেন্ডটি।

তরুণদের পছন্দের তালিকায় কেন এই লুক?

মনস্তত্ত্ববিদরা বলছেন, বর্তমান প্রজন্ম নিজেদের প্রকাশ করতে চায় স্বতঃস্ফূর্তভাবে। এর সঙ্গে যোগ হয়েছে ডিজিটাল আইডেনটিটির বিষয়টি। ভিডিও কলে, ইনস্টাগ্রাম স্টোরিতে, কিংবা ভ্লগে হালকা আর গোছানো লুক অনেক বেশি পছন্দ করে।

একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী বলছিলেন, ‘আগে ভাবতাম ফ্যাশন মানেই গ্ল্যামার। এখন দেখি, পরিষ্কার ত্বক, একটা ফিটিংস সাদা টি-শার্ট আর ন্যূনতম জিনিসেই নিজের মতো করে প্রকাশ করা যায়।’

কীভাবে তৈরি করবেন এই লুক?

ত্বকের যত্ন: স্কিনকেয়ারে জটিল কিছু দরকার নেই। দিনে দু’বার মুখ ধোয়া, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন। এই তিনেই কাজ হয়ে যায়। ত্বক পরিষ্কার রাখাটাই মূল চাবিকাঠি।

চুল ও দাড়ির যত্ন: গোছানো হেয়ারকাট, নরম টেক্সচার বা টাউসেলড স্টাইল। দাড়ি থাকলেও সেটা নিয়মিত ছাঁটা। ফ্রেশ দেখাতে চাইলে চুল ও দাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি।

পোশাকের ধরন: প্যাস্টেল রঙের টি-শার্ট, সাদা/অলিভ বা খাকি চিনো প্যান্ট, পরিষ্কার স্নিকার্স। প্রিন্ট কম, কাটিং নিখুঁত।

অ্যাক্সেসরিজ: পাতলা রুপার চেইন, একটি মিনিমাল ঘড়ি বা ব্রেসলেট। বেশি চটকদার কিছু নয়।

জীবনযাপনেও পরিচ্ছন্নতা

জাঙ্ক ফুড কমানো, পর্যাপ্ত পানি পান, ঘুম ঠিক রাখা। এইগুলোও ‘ক্লিন বয়’ স্টাইলের অংশ। কারণ লুকটা শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও আসে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ক্লিন বয় অ্যাসথেটিক’ শুধু ফ্যাশনের ট্রেন্ড নয়। বরং এটি তরুণদের মধ্যে নিজের যত্ন নেওয়া, আত্মবিশ্বাসী থাকা ও সহজ জীবনচর্চাকে গুরুত্ব দেওয়া।

সেলিব্রিটিদের লুক দেখে অনুপ্রাণিত হলেও, মূল বিষয়টি হলো—নিজের মতো করে এই ট্রেন্ডটিকে গ্রহণ করা। একেক জনের ক্লিন বয় লুক একেক রকম হবে। মূল কথা হলো—সাজ নয়, পরিচ্ছন্নতার মধ্যেই আত্মপ্রকাশ।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর