নতুন লুকে ডিওর আয়োজনে সোনম কাপুর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

জাপানের প্রাচীন শহর কিয়োতোর তো-জি মন্দিরের শান্ত বাগানজুড়ে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিলেন সোনম কাপুর। আর গায়ে ডিওরের প্রি-ফল ২০২৫ কালেকশন। ডিজাইনার মারিয়া গ্রাজিয়া কিউরির হাতে তৈরি এই কালেকশন যেন ঐতিহ্য আর আধুনিকতার অনবদ্য সংমিশ্রণ।

চিফনের উপর হালকা ফুলের নকশা, কোমল প্যাস্টেল রংয়ের পোশাকে যেন মন্দিরের পরিবেশই ফুটে উঠেছে। খোঁপায় একটি মাত্র বেণী, চোখে উইংড আইলাইনার, গাল ভরা গোলাপি আভা আর ঠোঁটে হালকা চকচকে গোলাপি রঙ। আহ্! নিখুঁত, মায়াবী চেহারা। হাতে কালো লেডি ডিওর ব্যাগ যেন তাঁর সাজ পোশাকের পূর্ণতা দিয়েছে।

এই সফরে সোনমের ক্ল্যাসিক আরেকটি লুক ছিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কিয়োতোতেই ডিওরের কাহিনি

ডিওরের বার্ষিক প্রি-ফল কালেকশনের ভেন্যু এবার জাপানের ঐতিহাসিক তো-জি মন্দির। তবে এই শহরের সঙ্গে ডিওরের সম্পর্ক নতুন নয়। ১৯৫৩ সালে প্রথমবার জাপানে ডিওরের সংগ্রহ প্রদর্শিত হয়। সেই সময়ই কিয়োতোর এক সিল্ক ওয়ার্কশপের সঙ্গে কাজ শুরু করেন ক্রিশ্চিয়ান ডিওর। সেখান থেকেই বিশেষ জাপানি টেক্সটাইল দিয়ে তৈরি হয় তাঁর বেশ কিছু হাউত কুতুর পোশাক।

ডিজাইনার মারিয়া কিউরি বলেছিলেন, ‘পঞ্চাশের দশকে ডিওর কিয়োতোর সিল্ক আর কারিগরি দিয়ে যা তৈরি করেছিলেন, তা ছিল এক ধরনের সাংস্কৃতিক সংলাপ।’

একাধিক লুক, একটাই ছন্দ

এই সফরে সোনমের ক্ল্যাসিক আরেকটি লুক ছিল। গায়ে কাঠামোগত ডিজাইনের একটি কালো জ্যাকেট, যার উঁচু কলার আর বোতামঘেরা ফ্রন্ট অংশটুকু কোমরের বেল্ট দিয়ে নিখুঁতভাবে বাঁধা। এর নিচে সাদা শার্ট ও কালো পেনসিল মিডি স্কার্ট, সঙ্গে কালো স্টিলেটো হিল। কনট্রাস্ট হিসেবে ছিল সাদা লেডি ডিওর ব্যাগ।

ডিওরের নতুন অধ্যায়?

সোনমের উপস্থিতি, বারবার এই ফ্যাশন হাউসের প্রতি তাঁর আনুগত্যই যেন জানান দিচ্ছে। তাঁকে ঘিরে ডিওরের ভবিষ্যৎ ভাবনায় আরও কিছু যুক্ত হতে পারে।

গত বছরের অক্টোবরে সোনম কাপুরকে ডিওরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে তিনি প্যারিস হাউত কুতুর উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে অংশ নিচ্ছেন।

জানুয়ারির প্যারিস হাউত কুতুর উইকে ডিওরের স্প্রিং-সামার ২০২৫ কালেকশনের একটি শেয়ার ব্যান্দো ড্রেসে তাঁকে দেখা যায়। সঙ্গে ছিল ডিওরের রিসোর্ট কালেকশনের একখানা ফক্স ফার কোট ও নি-লেন্থ বুটস।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর