যে ব্যাগ কিনলে বেচা যাবে দ্বিগুণ দামে

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পিএম

বিলাসবহুল ফ্যাশনের বাজারে চমক দেখাচ্ছে ফরাসি ব্র্যান্ড হার্মেস। এলভিএমএইচকে (মোয়েত হেনেসি লুই ভিতোঁ) পেছনে ফেলে এটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বিলাসপণ্য কোম্পানি।

প্যারিসে শেয়ারবাজারে হার্মেসের বাজারমূল্য এখন ২৪৮.৬ বিলিয়ন ইউরো, যা প্রায় ২৯ লক্ষ ৫৫ হাজার ৩৪০ কোটি টাকা। যেখানে এলভিএমএইচের মূল্য ২৪৪.৪ বিলিয়ন, যা প্রায় ২৯ লক্ষ ৮ হাজার ৮৬০ কোটি টাকা।

গত এক বছরে হার্মেসের শেয়ারমূল্য বেড়েছে ২ শতাংশ। বিপরীতে এলভিএমএইচের কমেছে ৩৮ শতাংশ। বিলাসপণ্যের বাজারে মন্দা থাকলেও হার্মেস ঠিকই মাথা উঁচু করে টিকে আছে।

তবে এই সাফল্যের পেছনে যে একটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা হলো তাদের তৈরি হ্যান্ডব্যাগ, বারকিন।

ক্রেতারা শোরুমে গেলেই তাদের ব্যাগ কিনতে পারেন না, তার জন্য লয়াল কাস্টমার হতে হয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কীভাবে তৈরি হলো বারকিন ব্যাগ?

১৯৮৪ সালের কথা। ফ্রান্সের এক বিমানে হার্মেসের তৎকালীন প্রধান জঁ লুই ডুমা সঙ্গে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জেইন বারকিন। তিনি নিজের ব্যাগের অগোছালো অবস্থা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তখনই শুরু হয় আলোচনা, আর সেখান থেকেই জন্ম নেয় বারকিন ব্যাগের ধারণা।

পরে হার্মেসের পক্ষ থেকে তৈরি করা হয় প্রথম ‘বারকিন ব্যাগ’, যার সামনের ফ্ল্যাপে লেখা ছিল জেইনের আদ্যক্ষর ‘জেবি’। এরপর থেকেই এই ব্যাগ হয়ে ওঠে এক অনন্য প্রতীক। যেখানে ফ্যাশন, বিলাসিতা ও রহস্য এক হয়ে যায়।

বারকিন কেন এত দুর্লভ?

বারকিন ব্যাগের মূল আকর্ষণ শুধু এর ডিজাইন বা চামড়া নয়। এটি কেনার পদ্ধতি, যা রহস্যে ঘেরা। হার্মেস কাউকে সরাসরি দোকান থেকে এই ব্যাগ দেয় না। আগে হতে হয় তাদের নিয়মিত ক্রেতা। সেই সাথে তার থাকতে হয় ভালো অর্ডার হিস্ট্রিও। অনেকেই বছরে হাজার হাজার ডলার খরচ করেও এই ব্যাগের তালিকায় জায়গা পান না।

বিশেষজ্ঞরা বলছেন, এই একচেটিয়া বিক্রয়নীতিই বারকিনকে বানিয়ে তুলেছে ফ্যাশনের ইতিহাসে অন্যতম আকাঙ্ক্ষিত বস্তু। বিজনেস অব ফ্যাশন জানায়, এই ব্যাগ এখন শুধু ফ্যাশনের উপকরণ নয়। বরং একধরনের সম্পদ। কারণ এটি দ্বিতীয়বার বিক্রির সময় দামও দ্বিগুণ কিংবা তারও বেশি হয়ে যায়।

জেনে নিন দুষ্প্রাপ্য কিছু বারকিন ব্যাগ সম্পর্কে-

হিমালয়া বারকিন: সবচেয়ে দামি ও বিখ্যাত বারকিন এটি। ২০২২ সালে লন্ডনের প্রখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথেবিজ নিলামে একটি ‘ডায়মন্ড হিমালয়া বারকিন ৩০’ বিক্রি হয় ৪ লাখ ৫০ হাজার ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা। সাদা ও ধূসর কুমিরের চামড়ায় তৈরি এই ব্যাগের রঙ হিমালয়ের তুষারে ঢাকা চূড়া থেকে অনুপ্রাণিত। এটি বাজারে খুব কমই দেখা যায়।

ক্লাব বারকিন: ২০১২ সালে প্রথম আসে ক্লাব বারকিন। মাঝখানে থাকে বিশেষ চামড়ার প্যানেল। কিছু সংস্করণে কুমির বা লিজার্ডের চামড়াও ব্যবহার হয়। ২০২৩ সালে হংকংয়ে ক্রিস্টিজ নিলামে সাদা ক্লেমেন্স লেদার ও মাইকোনস নিলোটিকাস লিজার্ড চামড়ার ‘ক্লাব বারকিন ৩৫’ বিক্রি হয়।

ফোবুর বারকিন: ২০১৯ সালে মুক্তি পায় ফোবুর্গ বারকিন, হার্মেসের প্যারিসের প্রধান দোকান রু দ্যু ফোবুর্গ সাঁ হোনোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রথমে আসে ডে ও নাইট সংস্করণ, পরে যুক্ত হয় মিডনাইট এবং স্নো। ব্যাগের সঙ্গে ছোট্ট হার্মেস শপিং ব্যাগ যুক্ত করা হয়, কমলা এইচ সুইফট চামড়ায় তৈরি যা সাধারণ ক্লোচেটের জায়গায় থাকে।

শ্যাডো বারকিন: ২০০৯ সালে ডিজাইনার জঁ-পল গলতিয়েরের তৈরি এই ব্যাগ একেবারে ন্যূনতম নকশার অনন্য উদাহরণ। ২০২১ সালে এটি সীমিত সংস্করণে ফের বাজারে আসে। সথেবিজ অনুযায়ী, ২০২২ সালে একটি ‘শ্যাডো বারকিন ২৫’ বিক্রি হয় ৫২ হাজার ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকা।

বারকিন ব্যাগ আজ শুধু একটি হ্যান্ডব্যাগ নয়। এটি ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতীক। একে ঘিরে আছে গল্প, ইতিহাস আর আভিজাত্য।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর