মেকআপ ট্রেন্ড ২০২৫: উজ্জ্বল ত্বক, গ্লসি ঠোঁট আর ফুলেল ছোঁয়া

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম

হালকা রোদ, নরম হাওয়া আর রঙিন পলাশের মতো ফুটে উঠেছে নতুন নতুন বিউটি ট্রেন্ড। রূপবিশেষজ্ঞদের মতে, এ বছর মেকআপে প্রাধান্য পাবে স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ। যেখানে কম মেকআপেই ফুটে উঠবে ত্বকের নিজস্ব উজ্জ্বলতা। 

ম্যাক্স ফ্যাক্টরের ট্রেইনিং প্রধান মনিকা খুল্লার বলেন, ‘চেহারার অভিব্যক্তি আর উজ্জ্বলতা, এই দুটি বিষয়ই এবার প্রাধান্য পাচ্ছে।’

গ্লাস স্কিনের হালকা ছোঁয়া
চিকচিকে, হাইড্রেটেড ত্বক এবার অন্যতম প্রধান ট্রেন্ড। গ্লো বুস্টিং প্রাইমার, ক্রিম ব্লাশ আর হালকা স্কিন টিন্ট ব্যবহার করে তৈরি করা হচ্ছে এমন এক লুক। যা ত্বককে করে তোলে দীপ্তিময় কিন্তু স্বাভাবিক।

গালের শোভা বাড়াবে ব্লাশ
এই বসন্তে কনট্যুরের জায়গা নিচ্ছে ব্লাশ। ড্রেপিং টেকনিকে গালের ওপর থেকে শুরু করে কপালের দিকে ব্লাশ লাগানো হচ্ছে। যা চেহারাকে দিচ্ছে লিফটেড ও তরুণ এক লুক।

ফিরে এসেছে গ্লসি ঠোঁট
ম্যাট ঠোঁটের স্থানে ফিরে এসেছে গ্লস। পিচ বা চেরি রঙের হাইড্রেটিং লিপগ্লস এখন ট্রেন্ডে। যা ঠোঁট রাখবে কোমল ও মসৃণ।

এক রঙে রাঙানো চোখ-গাল-ঠোঁট
মনোক্রোম মেকআপও এবার দারুণ জনপ্রিয়। একই রঙের ছোঁয়ায় চোখ, গাল আর ঠোঁট সাজিয়ে তৈরি হচ্ছে এক ঝামেলাহীন কিন্তু পরিপূর্ণ সাজ। পিচ ও রোজউড শেড এ ক্ষেত্রে বেশ উপযোগী।

ভ্রু আর চোখে হালকা মেকআপ
স্বাভাবিক, একটু এলোমেলোভাবে তোলা ভ্রু এবার ফ্যাশনে। পাশাপাশি চোখে যোগ হচ্ছে রঙিন মাসকারার ছোঁয়া। প্লাম, টিল কিংবা ফরেস্ট গ্রীন রঙে তৈরি হচ্ছে ছোট্ট কিন্তু উপভোগ্য চমক।

তথ্যসূত্র: টাইমস নাউ

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর