গরমে মেকআপের উপর সানস্ক্রিন লাগানোর সহজ উপায়

মেকআপের উপর সানস্ক্রিন লাগানোর সময় আপনার লুক নষ্ট হতে পারে। তাই অনেকেই বিষয়টি এড়িয়ে চলেন। তবে সেটিং স্প্রে, পাউডার এবং স্টিকের মতো হিটওয়েভ-প্রুফ হ্যাকস রয়েছে যা ত্বককে সুরক্ষিত রাখে। সেই সাথে গ্ল্যামও ঠিক রাখে।

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

গরমের দিনে সানস্ক্রিনের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। কিন্তু মেকআপের উপর সানস্ক্রিন পুনরায় লাগানোর ক্ষেত্রে এক ধরনের ভয় কাজ করে সবার মধ্যে। এসপিএফ ৩০ বা ৫০ ব্যবহার করা যতটা সহজ, মেকআপের উপর সানস্ক্রিন পুনরায় লাগানো ততটা সহজ নয়।

অনেকের মনে প্রশ্ন ওঠে, ‘মেকআপ নষ্ট না হয়ে সানস্ক্রিন কীভাবে লাগানো যাবে?’ কারণ সানস্ক্রিন স্প্রে করলেই মুখে মেকি ভাব চলে আসে। চলে যায় মেকআপও। আর ত্বক হয়ে ওঠে তৈলাক্ত। তাই গরমের দিনে সুরক্ষা চাইলে সানস্ক্রিনের সঠিক প্রয়োগের জন্য কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন।

আপনার মেকআপ একদম নিখুঁত, ফাউন্ডেশন সঠিকভাবে লাগানো, ব্লাশে গ্লো আর ভ্রু একদম ঠিকঠাক। কিন্তু হঠাৎ দুপুরের দিকে সূর্যের তাপ বাড়তে শুরু করল। ইউভি চড়া হয়ে উঠল। তখন আপনি কী করবেন? সানস্ক্রিন মাখলেই তো পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে!

যে স্প্রে ব্যবহার করবেন, তা ‘ব্রড স্পেকট্রাম’ এবং অন্তত এসপিএফ ৩০ থাকতে হবে। ছবি: এআই জেনারেট

চিন্তার কিছু নেই। এই গরমে আপনার মেকআপ বজায় রেখে সানস্ক্রিন ব্যবহার করার সহজ কিছু উপায় আছে। এতে ঠিক থাকবে আপনার মেকআপ, সেই সাথে আপনাকে দেখাবে উজ্জ্বল।

যারা ত্বকের সুরক্ষার পাশাপাশি মেকআপ ঠিক রাখতে চান, তাদের জন্য সহজ সমাধান রয়েছে। সঠিক উপায় অনুসরণ করলে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন। আর মেকআপও নষ্ট হবে না।

এসপিএফ সেটিং স্প্রে নিয়ে এত কথা কেন?

এটি আসলে একটি খুব কার্যকরী উপকরণ, যা আপনার ব্যাগে রাখা উচিত। আপনি যখনই মনে করবেন যে, ত্বক শুষ্ক বা আর্দ্রতার প্রয়োজন, তখন শুধু মুখে স্প্রে করে নিতে পারেন।

তবে মনে রাখতে হবে, যে স্প্রে ব্যবহার করবেন, তা ‘ব্রড স্পেকট্রাম’ এবং অন্তত এসপিএফ ৩০ থাকতে হবে। যদি এর কম এসপিএফ থাকে, তাহলে এটি শুধু সুগন্ধির মতো কাজ করবে। আপনার ত্বককে যথাযথ সুরক্ষা দেবে না। তবে স্প্রে ব্যবহারে কিছুটা ঝুঁকি থাকতে পারে। কারণ এটি অনেক সময় সঠিকভাবে কাজ নাও করতে পারে।

এসপিএফ পাউডার কি ভালো বিকল্প হতে পারে?

এসপিএফ পাউডার এমন একটি পণ্য, যা ড্রাই শ্যাম্পুর মতোই কাজ করে। এটি ত্বকের অতিরিক্ত তেল বা শাইন নিয়ন্ত্রণ করে এবং সানপ্রটেকশন দেয়। পাউডারটি ব্যবহার করতে, প্রথমে ঘুরিয়ে নিন। তারপর আলতোভাবে ট্যাপ করে ত্বকে হালকা করে লাগান। এতে ত্বক সুরক্ষিত থাকবে এবং মেকআপও ঠিক থাকবে।

এসপিএফ স্টিকের কী সুবিধা?

যারা ত্বকের যত্নে গুরুত্ব দেন, তাদের জন্য এসপিএফ স্টিক ভালো অপশন। এটি ব্যবহার করতে, স্টিকটি নিয়ে মুখের উঁচু জায়গাগুলোর (কপাল, নাক, গাল) উপর হালকা ভাবে লাগান। তারপর আঙ্গুল দিয়ে মৃদু চাপ দিয়ে সেটি ভালভাবে মিশিয়ে নিন। তবে একদম ঘষবেন না। কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে।

ব্লটিং পেপার কেন ব্যবহার করবেন?

গরম বেশি হলে ব্লটিং পেপার ব্যবহার করতে পারেন। যখন ত্বকে অতিরিক্ত ঘাম বা তেল জমে, তখন ব্লটিং পেপার দিয়ে তা শুষে নিতে পারেন। তারপর আবার সানস্ক্রিন লাগান। এতে আপনার ত্বক থাকবে পরিষ্কার। আর সানস্ক্রিন লাগানোর পর মেকআপও মসৃণ থাকবে। ত্বকে তেল বা আঠালো ভাব দেখা যাবে না।

গরমের সময়ে সানস্ক্রিন লাগানোর সঠিক উপায় হলো হালকা করে, ধীরে ধীরে লেয়ার করে লাগানো। এতে আপনার মেকআপ ঠিক থাকবে। আর আপনাকে গরমেও উজ্জ্বল ও সতেজ দেখাবে। সবচেয়ে ভালো দিক হলো, আপনি সূর্যের প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারবেন।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর