৫৮ বছর বয়সেও সালমা ধরে রেখেছেন টানটান ত্বক, কীভাবে জানেন?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম

৫৮ বছর বয়সেও মুখে বয়সের রেখা যেন স্পর্শই করতে পারেনি। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক যেন সময়কে থামিয়ে রেখেছেন। মেকআপ ছাড়া ছবি পোস্ট করতেও পিছপা নন তিনি। নিজের চুলে সাদা রঙের ঝিলিক নিয়েও অনায়াসে ক্যামেরাবন্দী হচ্ছেন। এ রকম আত্মবিশ্বাস আসে কোথা থেকে? সৌন্দর্যের রহস্যটা কি দামী প্রসাধনী? না। বরং সালমার সৌন্দর্যচর্চা ঠিক উল্টো। খুব সাধারণ, সহজ আর প্রাকৃতিক।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমা হায়েক জানালেন, তিনি সকালে কখনোই মুখ ধোন না। কারণ? তাঁর নানীর একটি কথা সব সময় মনে রাখেন। ‘রাতে যখন ঘুমাই, তখন ত্বক সারারাত ধরে নিজেকে সারিয়ে তোলে। যদি রাতে ভালো করে মুখ ধুই, তাহলে সকালে আবার কেন ধোব?’ বলছিলেন সালমা।

তবে মুখ না ধুলেও সকালে ত্বক সতেজ রাখার জন্য একটা কাজ অবশ্যই করেন। তিনি ব্যবহার করেন গোলাপজল, একটি হালকা, প্রাকৃতিক ফেস মিস্ট। সকালে ঘুম থেকে উঠে মুখে গোলাপজল ছিটিয়ে নেন। এতে ত্বক সতেজ হয়, হাইড্রেট থাকে, আর মনও ভালো হয়ে যায়।

গোলাপজলেই ভরসা
গোলাপজল শুধু ত্বক সতেজ করে না, এতে আছে প্রাকৃতিক অ্যান্টি–ইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। রোমছিদ্র টেনে রাখে, ত্বকের পিএইচের ভারসাম্য রাখে। হালকা টোনারের মতো কাজও করে। সালমার মতে, এই ছোট্ট অভ্যাসেই পাওয়া যায় স্বাভাবিক উজ্জ্বলতা।

আর্দ্রতা ছাড়া চলবে না
সালমার দৈনন্দিন ত্বকের যত্নে গুরুত্ব পায় ‘হাইড্রেশন’। তিনি ত্বকে ময়েশ্চারাইজার, হালকা তেল বা সিরাম ব্যবহার করেন। এতে থাকছে জোজোবা অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা ভিটামিন ইয়ের মতো প্রাকৃতিক উপাদান। খুব দামি কিছু নয়।

মেকআপ তুলতে নারকেল তেল
মেকআপ তুলতে সালমা হায়েক ব্যবহার করেন নারকেল তেল। এতে একদিকে ত্বক পরিষ্কার হয়, অন্যদিকে প্রাকৃতিক ময়েশ্চারও থাকে অটুট।

ঘরোয়া ক্লেনজারও থাকেই
রাতের ক্লেনজিংয়ে মাঝে মাঝে সালমা ব্যবহার করেন নিজে বানানো ক্লেনজার। ওটস, বাদাম দুধ আর সামান্য মধু মিশিয়ে বানান মুখ ধোয়ার উপাদান। এতে ত্বক হয় মোলায়েম, উজ্জ্বল।

সালমা হায়েক দেখিয়ে দিলেন, ত্বকের যত্ন নিতে দামি প্রসাধনী দারকার হয় না। বরং সচেতনতা, অভ্যাস আর প্রাকৃতিক উপকরণই ত্বকের জন্য যথেষ্ট। সৌন্দর্য মানে শুধু বাহ্যিক কিছু নয়, আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর