গরমে খেতে পারেন চিকেন সালাদ, রইল রেসিপি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম

সালাদ মানেই ফিকে স্বাদ নয়, এই রেসিপিতে আছে স্বাদ, রং আর পুষ্টির দারুণ মিল। অনেকে খেতে চান স্বাস্থ্যকর খাবার। আবার কেউ কেউ করতে চান ডায়েট। তাদের জন্য দারুণ অপশন হতে পারে এই মেডিটেরেনিয়ান চিকেন সালাদ। লেটুস, জলপাই, টমেটো, বেল পেপার, শসার সঙ্গে থাকছে হালকা মসলাদার চিকেন। আর ঘরোয়া উপায়ে তৈরি করুন ড্রেসিং। সব মিলিয়ে এটা একদমই রেস্তোরাঁর মানের খাবার। কিন্তু বানানো যাবে ঘরেই। রইল রেসিপি।

উপকরণ

মেরিনেশনের জন্য লাগবে রসুন বাটা ১ চা-চামচ, মস্টার্ড পেস্ট ১ চা-চামচ, পাপরিকা গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, শুকনা ওরেগানো ১ চা-চামচ, পিঙ্ক সল্ট আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, চিকেন ফিলেট ৪০০ গ্রাম এবং তেল ১ চা-চামচ।

সালাদের জন্য লাগবে আইসবার্গ লেটুস কুচি ২ কাপ, গ্রিন অলিভ আধা কাপ, বেল পেপার (লম্বা কাটা) ১টি বড়, চেরি টমেটো ১ কাপ, শসা ২টি (চাকা করে কাটা) এবং পাতলা করে কাটা পেঁয়াজ ১টি।

ড্রেসিংয়ের জন্য লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, অ্যাপেল সাইডার ভিনেগার, ১.৫ টেবিল চামচ, শুকনা ওরেগানো ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, শুকনা বাসিল পাতা ১ চা-চামচ, পিঙ্ক সল্ট আধা চা-চামচ, মস্টার্ড পেস্ট ২ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো এবং সাজানোর জন্য লেবুর টুকরা।

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় বাটিতে মেরিনেশনের সব উপকরণ মিশিয়ে নিন। এরপর তার মধ্যে চিকেন ফিলেট মেখে ৩০ মিনিট রেখে দিন। একটি প্যানে তেল গরম করে দুই পাশ থেকে চিকেন সেঁকে নিন। মাঝেমধ্যে বাকি মেরিনেড মাখিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে চিকেন পাতলা স্লাইসে কেটে রাখুন।

আরেকটি বড় বাটিতে লেটুস, জলপাই, বেল পেপার, টমেটো, শসা আর পেঁয়াজ মিশিয়ে নিন। একটি ছোট জারে ড্রেসিংয়ের সব উপকরণ ঢেলে ঝাঁকিয়ে নিন। এরপর সেটি সবজির মিশ্রণে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। শেষে চিকেন স্লাইস আর লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর