ব্যান্ড নয়, রোমান্টিক গানে হাজির নাদিয়া ডোরা

আপডেট : ০৩ মে ২০২৫, ০৪:৩১ পিএম

বছর দশেক আগে ‘প্যানডোরা’ নামে ব্যান্ড তৈরি করেছিলেন সংগীতশিল্পী নাদিয়া ডোরা ও তাঁর বন্ধুরা। মৌলিক গানের পাশাপাশি নিয়মিতই হাজির হতেন বিভিন্ন ঘরানার গান নিয়ে। 

২০২০ সালে যখন করোনা মহামারিতে পৃথিবী থমকে যায়, তখন থেমে যায় প্যানডোরাও। এরপর গত বছর ব্যান্ডটি নিয়ে ফেরেন এ গায়িকা। এবার আনলেন তাঁর একক কাজ। 

‘চল প্রেমে পুড়ে যাই/ ভালোবেসে উড়ে যাই/ হৃদয় গহনে এই মন গহীনে দু’জনে মিলে হবো ছাঁই’—এমন কথায় নতুন এ গান নিয়ে এলেন নাদিয়া ডোরা। অটামনাল মুনের কথা-সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হিসেবেও ধরা দিয়েছেন ডোরা।

গানটি প্রসঙ্গে অটমনাল মুন বলেন, ‘এ গানটা করে যখন ডোরাকে পাঠালাম, ও দারুণ পছন্দ করল। এ গানটা যে জনরার তাকে চিলস স্টেপ বলে। গানটিতে অন্যান্য মিউজিকের পাশাপাশি ইলেকট্রিক গিটার, অ্যাকুয়েস্টিক গিটার, ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচারটা রেখেছি। আশা করছি গানটি শ্রোতাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে।’

তিন বছর পর রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।

ডোরা বলেন, ‘আমার পক্ষ থেকে এটা ভক্তদের জন্য উপহার। আমি যে সবসময় ফোক গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত গাই বা আধুনিক গানও গাই—এ ম্যাসেজটাই ভক্তদের দিতে চেয়েছি এ গানের মধ্যদিয়ে। রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা ডিফরেন্ট আঙ্গিক ধরা পড়বে শ্রোতাদের কানে। মডেল হিসেবে অভিনয়ও করেছি।’
 
নেপালে ডোরা। ছবি: সংগৃহীত

গানের শুটিং হয়েছে প্রকৃতি সমৃদ্ধ নেপালে। গানটি প্রকাশ করেছেন জি-সিরিজ। নিয়মিত স্টেজ শো, নিজের ব্যান্ড প্যানডোরা ও নতুন নতুন সলো গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডোরা।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর