স্টান্টম্যানের মৃত্যু নিয়ে শাকিবের ওপর চটলেন নায়িকা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

২০০৩ সালে মুক্তি পায় ‘হিংসা প্রতিহিংসা’ নামে একটি বাংলা সিনেমা। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন রত্না কবির। এরপর সেভাবে দেখা না গেলেও শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কটা খারাপ নয়। তবে এবার এই চিত্রনায়কের ওপর প্রকাশ্যেই চটেছেন তিনি।

কারণ, রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেনের। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান সিনেমাটির নির্মাতা রায়হান রাফী।

মৃত্যু ও পরবর্তী সময়ের কিছু ঘটনা নিয়ে রত্না বেশ চটেছেন শাকিবের ওপর।

স্টান্টম্যান মনির হোসেন। ছবি সংগৃহীত

সোমবার (৫ মে) এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা লেখেন, ‘‘সুপ্রিয় খান সাহেব! ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের ওপর উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেনের হাত থেকে বাঁচান, সেই কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার, আমার জানা। কাল আপনার ‘তাণ্ডব’ শুটিংয়ের সেটে স্টান্টম্যান মনির অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী সময়ে মৃত্যু হয়। শুনেছি আপনি একটিবারও ছেলেটির কাছে, হাসপাতালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না, মনে রাখারও দরকার নেই।’’

রত্না। ছবি: সংগৃহীত

অভিযোগের সুরে রত্না আরও বলেন, ‘আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও। অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিলেন—এটা অবশ্য আপনার দোষ না। পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয়, অসাধারণ! সেটা নিয়ে দুঃখ নেই। এখন বাস্তবের নায়ক হয়ে দেখান। সিনেমা থেকে অনেক পেয়েছেন, অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান—আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।’

নিহত স্টান্টম্যান মনির হোসেনের পরিবারের পাশে শাকিব খানকে এগিয়ে আসার আহ্বান জানান এ অভিনেত্রী।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর