আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আগামী ১৯ মে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আজীবন সম্মাননা প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘এটি শুধু সম্মানের বিষয় নয়, বরং আমার ভবিষ্যতের কাজের জন্য একটি বড় অনুপ্রেরণা।’ 

তিনি বলেন, ‘যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতির মানুষকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে এমন স্বীকৃতি শিল্পীদের সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। এবার সেই সম্মাননায় আমাকে অন্তর্ভুক্ত করায় আমি কৃতজ্ঞ। বিশ্বাস করি, এই স্বীকৃতি আমার কাজে আরও গতি এনে দেবে।’

চলতি বছর একুশে পদকও পেয়েছেন ফেরদৌস আরা। এই বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমি দেরিতে একুশে পদক পেয়েছি। কিন্তু আমি বলি, এটি সঠিক সময়েই এসেছে। তবে আমি সবসময় মনে করি, পুরস্কারটি যেন শিল্পীদের জীবদ্দশায় এবং কর্মক্ষম অবস্থায় দেওয়া হয়। কারণ, তখনই তারা আরও শিল্পচর্চায় মনোযোগ দিতে পারেন এবং সমাজে অবদান রাখতে পারেন। শেষ বয়সে, যখন কেউ গান গাইতে পারেন না বা মারা গেছেন, তখন পুরস্কার দেওয়ার অর্থ থেকে যায় প্রশ্নবিদ্ধ।’

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর