কানের মঞ্চে ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বললেন নিরো

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৫০ পিএম

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের মঞ্চে ট্রাম্পকে একজন ‘সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ এবং ‘শিল্পের শত্রু’ বলে অভিহিত করেন তিনি। 

উদ্বোধনী আয়োজনে কিংবদন্তি রবার্ট ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সেসময় ডিক্যাপ্রিওর গালে আদুরে চুমু খান তিনি। এরপর মার্কিন গণতন্ত্র বর্তমানে যে হুমকির মুখে রয়েছে, সেই উদ্বেগ প্রকাশ করে আবেগপ্রবণ বক্তব্য রাখেন এই বর্ষীয়ান অভিনেতা।

নিরো বলেন, ‘আমার দেশে আমরা সেই গণতন্ত্রের জন্য প্রাণপণ লড়াই করছি, যা একসময় আমরা হালকাভাবে নিয়েছিলাম। এবং তা আমাদের সবাইকেই প্রভাবিত করে, কারণ শিল্পকলা গণতান্ত্রিক।’

রবার্ট ডি নিরো হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: ভ্যারাইটি

যোগ করে বলেন, ‘শিল্প মূলত অন্তর্ভুক্তিমূলক। এটি মানুষকে একত্রিত করে, যেমন আজকের রাত। শিল্প সত্যের সন্ধান করে, শিল্প বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং সেই কারণেই শিল্প একটি হুমকি, সেই কারণেই আমরা স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের জন্য হুমকি।’ 

এরপর ডি নিরো ট্রাম্পের প্রস্তাবিত ১০০% শুল্ক আরোপের প্রসঙ্গে ফিরে যান। বলেন, ‘এক মিনিট ভেবে দেখুন, আপনি সৃজনশীলতার ওপর কোনো মূল্য নির্ধারণ করতে পারেন না, যদিও দৃশ্যত আপনি এর ওপর শুল্ক আরোপ করছেন।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই তা গ্রহণযোগ্য নয়। এই সমস্ত আক্রমণ অগ্রহণযোগ্য এবং এটা কেবল আমেরিকার সমস্যা নয়, সারা বিশ্বব্যাপী সমস্যা। সিনেমার মতো আমরা শুধু বসে বসে দেখব না। সহিংসতাবিহীন প্রচণ্ড আবেগ ও দৃঢ়তার সাথে আমাদের এখনই কাজ করতে হবে। স্বাধীনতার কথা চিন্তা করে এমন সকলের জন্য এখনই সময় সংগঠিত হওয়ার, প্রতিবাদ করার এবং যখন নির্বাচন হয়, অবশ্যই ভোট দেওয়ার। আজ রাতে এবং পরবর্তী ১১ দিন, আমরা এই গৌরবময় উৎসবে শিল্প উদযাপনের মাধ্যমে আমাদের শক্তি ও প্রতিশ্রুতি প্রদর্শন করছি।’

গতকাল ১৩ মে পর্দা উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। এবার উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছে ফরাসি নির্মাতা আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ দশকের চলচ্চিত্রজীবনে এখন পর্যন্ত দুটি অস্কার উঠেছে রবার্ট ডি নিরোর ঝুলিতে। কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসির সঙ্গে ‘মিন স্ট্রিটস’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেইজিং বুল’, ‘গডফেলাস’, ‘দ্য আইরিশম্যান’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’সহ ১০টির মতো ছবিতে কাজ করেছেন তিনি। কানের আঙিনাতেও নতুন নন এই অভিনেতা। তিনি প্রথমবার ‘মিন স্ট্রিটস’-এর জন্য এই উৎসবে অংশ নেন। তারপর আরও বেশ কয়েকবার কানের লালগালিচায় দেখা গেছে তাঁকে। সর্বশেষ ২০১১ সালে এই উৎসবের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: ভ্যারাইটি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর