৭ বছর পর আবার সুন্দরীদের খোঁজে ‘লাক্স সুপারস্টার’

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১০ পিএম

সাত বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে যাত্রা শুরু করা এই রিয়্যালিটি শো দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে একঝাঁক তারকা। শানারেই দেবী শানু, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ—তাঁদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে।

প্রথম কয়েক বছর টানা অনুষ্ঠিত হলেও ২০১০ সালের পর প্রতিযোগিতাটিতে আসে ছন্দপতন। এক বছর বিরতির পর ২০১২ সালে আবার ফিরে আসে, তবে তা ছিল ক্ষণস্থায়ী। ২০১৪ সালে অনুষ্ঠিত হলেও এরপর চার বছর বন্ধ থাকে। সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর বন্ধ হয়ে যায় এই আয়োজন।

লম্বা বিরতির পর ২০২৫ সালে আবারও আয়োজন করা হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়্যালিটি শোয়ে। আবেদন করতে হবে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে।

এবারের প্রতিযোগিতার ফরম্যাটে এসেছে পরিবর্তন। আগের মতো শুধু অভিনয় বা স্টাইলিং নয়, এবার যোগ হয়েছে কনটেন্ট মেকিংয়ের মতো সমসাময়িক একটি বিভাগ। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

লাক্সের ফেসবুক পেজে প্রকাশিত প্রমো ভিডিওতে মেহজাবীন জানান, ২০০৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনিও ছিলেন নার্ভাস। তবে এই মঞ্চই তাঁকে সাহস দিয়েছে, তৈরি করেছে আত্মবিশ্বাস। এবার যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত।

প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর