মূকাকু নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘রক্তে আগুন লেগেছে’

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:৪১ পিএম

বাংলাদেশের মূকাভিনয়চর্চার অন্যতম শিল্পী নিথর মাহবুব আসছেন একক মূকাভিনয় নিয়ে। মূকাকু হিসেবে খ্যাত এ অভিনেতা আগামী ১৮ মে রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চস্থ করবেন ‘রক্তে আগুন লেগেছে’ নামের মূকাভিনয়।

এক ঘণ্টার বেশি সময়জুড়ে চলবে এই পরিবেশনা, যেখানে শব্দহীন ভাষায় ফুটে উঠবে সমাজ, সময় ও জীবনের নানা দিক। রচনা, নির্দেশনা ও অভিনয়—সবই নিথর মাহবুবের। এই শো কেবল একটি পারফরম্যান্স নয়, এটি সময়ের অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ বলে জানান তিনি।

রক্তে আগুন লেগেছে মূলত ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত। সেই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতিরোধ, বঞ্চনা ও আশার গল্প উঠে আসবে নির্বাক শিল্পভাষায়। পারফরম্যান্সটি উৎসর্গ করা হয়েছে সেই আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীদের উদ্দেশে।

এদিন সন্ধ্যায় আরও পরিবেশিত হবে নিথর মাহবুবের কিছু জনপ্রিয় ও নতুন খণ্ড মূকাভিনয়। প্রতিটি পরিবেশনায় থাকছে সমাজের বাস্তবতা, নিপীড়িত মানুষের কথা, আর মনের গভীর যন্ত্রণা, যা ভাষাহীন হয়েও জোরালো বার্তা বহন করবে।

আয়োজনে সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে রয়েছেন ফয়সাল মাহমুদ। মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে কাজ করছেন লেমন, টুটুল, রিপন, অনিক, রবিন ও ব্যাপ্তি আলমগীর।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর